বহুনির্বাচনী প্রশ্নোত্তর (পদ্য) প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্রের কবিতা অংশ থেকে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করা হলো। কবর৯. ‘কবর’ কবিতায় বৃদ্ধের পুত্রবধূকে উদাসিনী বলার কারণ কী?ক. স্বামীশোকে সংসারের প্রতি আকর্ষণ ছিল না বলে খ. স্বামীকে হারিয়ে প্রবল শোকার্ত ছিল বলে গ. পুত্রের প্রতি আকর্ষণ ছিল না বলে ঘ. ছেলেমেয়ের যত্ন করত না বলে ১০. ‘হায় অভাগিনী আপনি পরিল মরণ-বিষের তাজ’—দাদুর পুত্রবধূর মরণ-বিষের তাজ পরার কারণ কোনটি?ক. স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসা খ. স্বামীই তার একমাত্র সম্বল গ. একমাত্র কন্যার মৃত্যু ঘ. স্বামীর প্রতি অভিমান ১১. ‘তারপর এই শূন্য জীবনে যতো কাটিয়াছি পাড়ি’—বৃদ্ধ দাদুর এ শূন্য জীবন কীভাবে সৃষ্টি হয়? ক. সকল প্রিয়জনকে হারিয়ে খ. একমাত্র কন্যা ও পুত্রকে হারিয়ে গ. সোনার প্রতিমাসম স্ত্রীকে হারিয়ে ঘ. সাত বছরের তনয়াকে হারিয়ে।১২. ‘অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে’—এ উক্তিটিতে বৃদ্ধের নাতনির শ্বশুরবাড়ির কোন মনোভাবের ইঙ্গিত পাওয়া যায়?ক. কসাই চামারের মতো মনোভাব খ. বনেদি মনোভাব গ. অত্যাচারিত মনোভাব ঘ. নিচুজাতের মনোভাব১৩. ‘কবর’ কবিতায় ছোট ফুফু কত বছর বয়সে মারা যায়? ক. সাত খ. পাঁচ গ. তেরো ঘ. নয় ১৪. ‘কবর’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?ক. আঙুর খ. সবুজপত্র গ. সাহিত্যপত্র ঘ. কল্লোল১৫. ‘পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক—এ চরণটি কিসের ইঙ্গিতে বহন করে? ক. পুতুলখেলা মেয়েরা বেশি পছন্দ করে খ. দাদি সব সময় পুতুল খেলতগ. এ দেশে বাল্যবিবাহ প্রচলিত ছিল ঘ. দাদি কষ্ট সহ্য করতে পারত না১৬. ‘কবর’ কবিতায় শিশু পৌত্রের ভূমিকা কী ছিল? ক. নীরব শ্রোতার খ. নীরব দর্শকের গ. নীরব সহযোগীর ঘ. নীরব সঙ্গীর১৭. ‘পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারি বেদনার বীণ’—এখানে ‘তারি’ বলতে কাকে বোঝানো হয়েছে?ক. পুত্রবধূ খ. নাতনি গ. স্ত্রী ঘ. মেয়ে১৮. ‘কবর’ কবিতায় কোন চরণটি ব্যতিক্রম?ক. এইখানে তোর বুজির কবর, পরীর মতন মেয়ে খ. আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়িগ. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ ঘ. রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে ১৯. গীতিকবিতার ইংরেজি প্রতিশব্দ কোনটি? ক. Epic খ. Lyric গ. Ballad ঘ. Elegy২০. বৃদ্ধ মাটিকে বড় ভালোবাসেন, কারণ—i. এই মাটিতে ফসল ফলে বলে মাটির প্রতি মমতা ii. মাটিতে তার বেশ কয়েকজন প্রিয়পাত্র শায়িত iii. মাটির নিচেই স্বর্গসুখ তথা বেহেস্তনিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii২১. ‘পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখিজলে’—‘কবর’ কবিতার এ চরণে প্রকাশিত হয়েছে— i. স্ত্রীর অভিমান ii. স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা iii. স্বামীর প্রতি স্ত্রীর ক্ষোভ নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# উদ্দীপকটি পড়ে ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।সেই মোরে ছেড়ে কী করে কাটাও দীর্ঘ বছর মাস/ বলিতে বলিতে ব্যথা দহনে থেমে আসে যেন শ্বাস২২. উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে কোন চরণটিতে? ক. যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি খ. কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝঝুম নিরালায় গ. আমার বু-জীর তরেতে যেন গো ভেস্ত নসিব হয় ঘ. কাঁদছিস তুই? কী করিব দাদু পরাণ যে মানে না। তাহারেই পড়ে মনে১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কোন জীবনের প্রভাব রয়েছে?ক. কর্মজীবনের খ. ব্যক্তিজীবনের গ. পরকালের ঘ. সমাজ জীবনের২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কার মৃত্যুতে শোকাচ্ছন্ন?ক. মা-বাবা খ. স্বামী গ. সন্তান ঘ. বন্ধু।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরকবর: ৯. ক ১০. ক ১১. গ ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. ক।তাহারেই পড়ে মনে : ১. খ ২. খ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল