এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৯৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: মূলধন বাজার ও মুদ্রাবাজার বলতে কী বোঝায়?উত্তর: মুদ্রাবাজার: দেশের আর্থিক লেনদেন পরিচালনার জন্য যেসব ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি ঋণ হিসেবে অর্থের লেনদেনের কার্যক্রম যে বাজারে হয়ে থাকে, তাদের সমষ্টিকে মুদ্রাবাজার বলে। অর্থনীতিবিদ ক্রাউথারের মতে, ‘বিভিন্ন ফার্ম ও প্রতিষ্ঠান, যারা প্রায় মুদ্রা নিয়ে লেনদেন করে, তাদের সুসংবদ্ধ রূপকেই মুদ্রাবাজার বলে।’ সুতরাং বিনিয়োগযোগ্য স্বল্পমেয়াদি ঋণদানকারী এবং ঋণগ্রহণকারী সব প্রতিষ্ঠানই মুদ্রাবাজারের সদস্য।মূলধন বাজার: মূলধন বাজার বলতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে বোঝায়, যা দীর্ঘকালীন ঋণ তহবিলের কারবার পরিচালনা করে। মূলধন বাজারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি ঋণের লেনদেনের কাজ করে থাকে। অর্থনীতিবিদ ডাডলি জি. লাকেটের মতে, ‘মূলধন বাজার দীর্ঘমেয়াদি ঋণের যেকোনো লেনদেনকে সম্পৃক্ত করে।’ এস এ মিনাইয়ের মতে, ‘মূলধন বাজার দীর্ঘমেয়াদি সম্পদ ও বন্ধকীপত্রের মতো মূলধন তহবিলের সংগ্রহ ও সংগ্রহকারীদের নিয়ে গঠিত বাজার।’ বিমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ট্রাস্ট, শিল্প ব্যাংক, পুঁজি বিনিয়োগ সংস্থা, স্টক এক্সচেঞ্জ প্রভৃতি মূলধন বাজারের সংগঠনকারী প্রতিষ্ঠান।প্রশ্ন: মুদ্রাবাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য কী?উত্তর: মুদ্রাবাজার ও মূলধন বাজারের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে তা তুলে ধরা হলো:ক. মুদ্রাবাজার স্বল্পমেয়াদি ঋণ নিয়ে কারবার করে। অপর পক্ষে মুদ্রাবাজার দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে কারবার করে।খ. মুদ্রাবাজার বিল অব এক্সচেঞ্জ, প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্বল্পমেয়াদি সরকারি বন্ড ইত্যাদি ঋণপত্রের লেনদেন হয়। পক্ষান্তরে মূলধন বাজার শেয়ার, ডিবেঞ্চার প্রভৃতি দীর্ঘমেয়াদি ঋণপত্রের লেনদেন হয়।গ. মুদ্রাবাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হলো বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি, বাট্টাকরণকারী, বিলের দালাল, বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ইত্যাদি। বিশেষ বিনিয়োগ ব্যাংক, শিল্প ব্যাংক, শিল্পঋণ সংস্থা, বৃহৎ প্রকল্প, স্টক এক্সচেঞ্জ ইত্যাদি মূলধন বাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান।ঘ. ব্যাক্তি ও প্রতিষ্ঠানের জমাকৃত অর্থ মুদ্রাবাজারের মূলধন হিসেবে কাজ করে। অপর পক্ষে প্রতিষ্ঠানের নিজস্ব ইস্যুকৃত ঋণপত্র মূলধন বাজারের মূলধন হিসেবে কাজ করে।ঙ. স্বল্পকালীন উন্নয়ন সাধন মুদ্রাবাজারের কাজ। পক্ষান্তরে দীর্ঘকালীন উন্নয়ন সাধন মূলধন বাজারের কাজ।প্রশ্ন: আধুনিক অর্থনীতিতে ঋণের গুরুত্ব কী?উত্তর: আধুনিক অর্থনীতিতে ঋণের গুরুত্ব অপরিসীম। বর্তমানকালে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে উৎপাদনমূলক সব কর্মকাণ্ড ঋণের মাধ্যমে সম্পন্ন করা হয়। তাই আধুনিক অর্থনীতিতে ঋণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে ঋণের গুরুত্ব দেওয়া হলো:১। বিনিময় ত্বরান্বিতকরণ। ২। উৎপাদন বৃদ্ধি।৩। মূলধন বৃদ্ধি। ৪। ব্যবসা-বাণিজ্যের প্রসার।৫। বৈদেশিক বাণিজ্যে সহায়তা। ৬। ভোগের বৃদ্ধি।৭। দামস্তরের স্থিতিশীলতা। ৮। মূল্যবান ধাতুর পরিমাণ নিয়ন্ত্রণ।৯। সঞ্চয়ে উৎসাহিত। ১০। কর্মসংস্থান। ১১। ধাতব মুদ্রা বা নোট প্রচলনের অসুবিধা দূর। ১২। সরকারের উপকার ইত্যাদি। প্রশ্ন: বাংলাদেশে ঋণের উৎস কী?উত্তর: কাঠামোগত দিক থেকে ঋণের উৎসকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন: প্রাতিষ্ঠানিক উৎস ও অ-প্রাতিষ্ঠানিক উৎস।প্রাতিষ্ঠানিক ঋণ বলতে এমন ঋণ নির্দেশ করে, যেসব ঋণ সরকারি প্রতিষ্ঠান এবং সরকারের স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানসমূহ জোগান দেয়। ঋণের এসব উৎসকে প্রাতিষ্ঠানিক উৎস বলা হয়। একটি দেশে প্রাতিষ্ঠানিক ঋণদানের বিভিন্ন উৎস থাকে। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাণিজ্যিক ব্যাংক, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, গৃহনির্মাণ ঋণদান সংস্থা, সমবায় ব্যাংক, আমদানি-রপ্তানি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যাংক, বাংলাদেশ পুঁজি বিনিয়োগ সংস্থা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাসমূহ, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক ঋণের উৎস হিসেবে কাজ করে। এগুলোর মধ্যে বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, ইসলামিক উন্নয়ন ব্যাংক ইত্যাদি উল্লেখযোগ্য।অ-প্রতিষ্ঠানিক ঋণ বলতে এমন সব ঋণ নির্দেশ করে, যেসব ঋণ ব্যক্তি পর্যায়ে জোগান দেওয়া হয়। বাংলাদেশে অ-প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো হলো গ্রাম্য মহাজন, দাদন ব্যবসায়ী, বিত্তশালী কৃষক, গ্রাম্য ব্যবসায়ী, দোকানদার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল