অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ কম্পিউটার শিক্ষা বিষয় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। কম্পিউটার শিক্ষার মৌলিক বিষয়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ব করবে। প্রশ্ন: সোয়াপিং বলতে কী বোঝো?উত্তর: সোয়াপিং: ভারচুয়াল স্মৃতি ব্যবস্থায় চৌম্বক ডিস্ক ব্যবহার করে প্রধান স্মৃতিকে সহায়তা করা হয়। এ ক্ষেত্রে সিপিইউয়ের সঙ্গে প্রধান স্মৃতিকে রিয়েল স্টোরেজ ও সরাসরি সংযোগযোগ্য চৌম্বক স্মৃতিকে ভারচুয়াল স্টোরেজ বলা হয়। প্রোগ্রাম নির্বাহকালে কোনো সেগমেন্ট রিয়েল স্টোরেজে থাকা অবস্থায় কাজ সম্পন্ন করার পর ওই প্রোগ্রাম সেগমেন্টকে রিয়েল স্টোরেজ থেকে ভারচুয়াল স্টোরেজে স্থানান্তরিত করা হয় এবং অপর একটি সেগমেন্টকে ভারচুয়াল স্টোরেজ থেকে রিয়েল স্টোরেজ নিয়ে আসা হয় এই স্থানান্তর প্রক্রিয়াকে সোয়াপিং বলা হয়।প্রশ্ন: রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা করো।উত্তর: রিয়েল টাইম অপারেটিং সিস্টেম: এই পদ্ধতিতে নির্দেশ নির্বাহের অনুরোধ পাওয়া মাত্র প্রক্রিয়াকরণের কাজ আরম্ভ হয়। তাই একে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলা হয়। দূূরবর্তী অনেক টারমিনালের সঙ্গে সরাসরি কম্পিউটারের সংযোগ থাকলে সাধারণত অনলাইন অপারেটিং সিস্টেম ব্যবহূত হয়। তাই এই প্রক্রিয়াকে অনেক সময় অনলাইন অপারেটিং সিস্টেম বলা হয়। খাদ্য, গ্যাস, পেট্রলিয়াম শিল্পে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহূত হয়। এই পদ্ধতিতে প্রোগ্রামের গুরুত্ব বিবেচনা করে প্রোগ্রাম নির্বাহ কার হয়। উচ্চ অগ্রগণ্যতা বিশিষ্ট প্রোগ্রাম কম অগ্রগণ্যতা বিশিষ্ট প্রোগ্রামের আগে সমাধা করা হয়। অনেক সময় প্রোগ্রাম সমাধা করার সময় তার চেয়ে বেশি অগ্রগণ্যতা বিশিষ্ট প্রোগ্রাম সমাধার অনুরোধ আসলে কম অগ্রগণ্যতা বিশিষ্ট প্রোগ্রাম স্থগিত রেখে বেশি অগ্রগণ্যতাবিশিষ্ট প্রোগ্রাম সমাধার সুযোগ করে দিয়ে পুনরায় আগের কম অগ্রগণ্যতা বিশিষ্ট প্রোগ্রাম সমাধানের কাজ করা হয়। RMX-86 রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের একটি উদাহরণ।বিমান যোগাযোগ, রেল ইত্যাদির টিকিট বুকিং সিস্টেম, বিমান চলাচল নিয়ন্ত্রণ ইত্যাদির ক্ষেত্রে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম উপযোগী। বিমান বা রেল টিকিট বুকিংয়ে আসা যাত্রীকে অবশ্যই সঙ্গে সঙ্গে হ্যাঁ বা না বলতে হবে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে বিমান চলাচল নিয়ন্ত্রণ, ব্যস্ত বিমানবন্দরগুলোতে প্রতি মিনিটে বিমান অবতরণ করছে, বিমানবন্দর থেকে বিমান উঠে যাচ্ছে। এদের ওঠানামা, সময়সূচি ও চলাচল নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটারের সাহায্যে এবং সে ক্ষেত্রে অবশ্যই রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার করে। এ ক্ষেত্রে প্রকৃত সময় নির্ধারণে সমান্য হেরফের হলে ব্যাপক বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া তাপ, বায়ুর চাপ ও আর্দ্র্যতা ইত্যাদি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও রিয়েল টাইম অপারেটিং সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল