এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: পদার্থবিজ্ঞান ২য় পত্র ও বাণিজ্যিক ভূগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরামর্শপ্রিয় এচইএসসি পরীক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে ভালো ফল করার চূড়ান্ত প্রস্তুতির জন্য দরকারি যেসব তথ্য অবশ্যই জানা দরকার তা হলো, বোর্ড পরীক্ষার প্রশ্নের বিষয়বস্তু, প্রশ্নের ধরন, উত্তর লেখার কৌশল, চিত্র ও গাণিতিক সমস্যা (অঙ্ক)। নিচে বিষয়গুলো আলোচনা করা হলো।দ্বিতীয় পত্রের প্রশ্নের বিষয়বস্তু: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে মোট ১৫টি অধ্যায় রয়েছে। এই ১৫টি অধ্যায়কে তিন ভাগে ভাগ করা যেতে পারে যথা:ক) তড়িৎ ও চুম্বক খ) আলোক ও তরঙ্গ তত্ত্ব এবং গ) আধুনিক পদার্থবিজ্ঞানপ্রশ্নের ধরন: (ক) তড়িৎ ও চুম্বক (প্রথম অধ্যায়—ষষ্ঠ অধ্যায়) থেকে ১টি রচনামূলক ও ৩টি সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে।(খ) আলোক ও তরঙ্গ তত্ত্ব (সপ্তম অধ্যায়—একাদশ অধ্যায়) থেকে ১টি রচনামূলক ও ১-২টি সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে।(গ) আধুনিক পদার্থবিজ্ঞান (১২তম অধ্যায়—১৫তম অধ্যায়) থেকে ১টি রচনামূলক এবং ২-১টি সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে।রচনামূলক প্রশ্নে যা থাকে: রচনামূলক প্রশ্নের একাধিক অংশ থাকে। যেমন: ক, খ, গ ইত্যাদি। প্রশ্নের বিষয়বস্তু হিসেবে থাকতে পারে মৌলিক সংজ্ঞা, বলতে কী বোঝ, বর্ণনাধর্মী, প্রমাণ বা দেখাও যে, পরীক্ষামূলক, অঙ্ক বা গাণিতিক সমস্যা ইত্যাদি। প্রতিটি রচনামূলক প্রশ্নের জন্য মোট নম্বর ১৫।সংক্ষিপ্ত প্রশ্নে যা থাকে: সংক্ষিপ্ত প্রশ্নের একাধিক অংশ থাকে যেমন: ক, খ ইত্যাদি। প্রশ্নের বিষয়বস্তু হিসেবে থাকতে পারে মৌলিক সংজ্ঞা, বলতে কী বোঝ, বর্ণনাধর্মী, প্রমাণ বা দেখাও যে, পরীক্ষামূলক, অঙ্ক বা গাণিতিক সমস্যা ইত্যাদি।প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মোট নম্বর ৫।উত্তর লেখার সময় যা অবশ্যই মনে রাখবে: ক) উত্তরগুলো অবশ্যই যথাযথ (টু দ্য পয়েন্ট) ও সুলিখিত হতে হবে। খ) গাণিতিক সূত্রগুলো প্রয়োজন অনুসারে ভেক্টর ও ক্যালকুলাস ব্যবহার করে প্রতিপাদন করার দক্ষতা অর্জন করতে হবে। গ) গাণিতিক সমস্যার ওপর বেশি জোর দিতে হবে।ঘ) বিষয়বস্তুর উপলব্ধি ও প্রয়োগনির্ভর প্রশ্নগুলো মুখস্থ না করে বুঝে পড়তে হবে। ঙ) একই প্রশ্ন বিভিন্নভাবে এলে উত্তর লেখার মতো দক্ষতা অর্জন করতে হবে।সংজ্ঞা বা ‘বলতে কি বুঝ’ ধরনের প্রশ্নের উত্তর কীভাবে লিখবে: কোনো মৌলিক রাশির সংজ্ঞায় গুণগত ও পরিমাণগত (গাণিতিক প্রকাশ) উভয় অংশই উল্লেখ করতে হবে। প্রয়োজনে চিত্র ব্যবহার করতে হবে।প্রমাণ বা ‘দেখাও যে’ ধরনের প্রশ্নের উত্তর কীভাবে লিখবে:(i) প্রয়োজন অনুসারে ভেক্টর ও ক্যালকুলাস ব্যবহার করবে।(ii) কোনো সমানুপাতিক ধ্রুবক লিখলে সেটি কোন কোন রাশির ওপর নির্ভর করে, মান কীভাবে পাওয়া যায় এবং সর্বজনীন ধ্রুবক হলে তার মান কত হবে, তা উল্লেখ করবে।পরীক্ষামূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে: নিচে উল্লিখিত বিষয়গুলো ধারাবাহিকভাবে অবশ্যই উল্লেখ করবে। ক) তত্ত্ব, খ) যন্ত্রের বর্ণনা গ) চিত্র ঘ) কার্যপদ্ধতি ঙ) হিসাব চ) লেখচিত্র (যদি থাকে) ছ) সতর্কতাগাণিতিক সমস্যা (অঙ্কের) প্রশ্নে করণীয়: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে সাধারণত প্রতিটি প্রশ্নের সঙ্গে গাণিতিক সমস্যা (অঙ্ক) থাকে। দেখা যায়, কোনো ছাত্রছাত্রী প্রশ্নের সবগুলো গাণিতিক সমস্যা সঠিকভাবে উত্তর করতে পারলে, তার এ পত্রে এ-প্লাস পাওয়া প্রায় নিশ্চিত হয়ে যায়।তাই পাঠ্যবইয়ের অনুশীলনীর সমস্যা এবং উদাহরণ বারবার অনুশীলন করবে। গাণিতিক সমস্যায় পূর্ণ নম্বর পেতে হলে নিম্নের বিষয়গুলো লক্ষ রাখবে।ক) অঙ্ক না মিললেও সব অঙ্ক করে আসতে হবে, কারণ প্রতিটি অঙ্কের প্রতিটি অংশের জন্য আলাদা নম্বর থাকে।খ) অঙ্ক ভুল জানলেও কোনো রকম মন্তব্য বা শুদ্ধ করে অঙ্ক করবে না; তোমার অঙ্ক ঠিক থাকলেই হবে।গ) কোনো অঙ্ক না মিললে কেটে না দিয়ে পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যেতে হবে, কারণ অঙ্কটিতে ভুল থাকতে পারে। সব উত্তর দেওয়ার পর যে অঙ্কটি মেলেনি, সেটি আবার করতে হবে। যদি অঙ্কটি মিলে যায়, তবে আগের অঙ্কটি কেটে দিতে হবে। আর যদি না মিলে তবে যেকোনো একটি রেখে দিতে পার।ঘ) অঙ্কে প্রদত্ত রাশির প্রতীক ও এককসহ সংখ্যামান এবং নির্ণেয় রাশির নাম ও প্রতীক লিখবে।ঙ) অঙ্কে বিভিন্ন রাশির মান এককের বিভিন্ন পদ্ধতি দেওয়া থাকলে, তা অবশ্যই একই এককের পদ্ধতিতে রূপান্তরকরে নিতে হবে।চ) অঙ্কের উত্তরে হিসাবের বিভিন্ন ধাপ দেখাবে।ছ) স্থির তড়িৎ, তড়িৎ বর্তনী ও আলোক অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে প্রয়োজন হলে চিত্র ব্যবহার করবে।জ) সংখ্যামানের মাঝখানে গুণচিহ্ন হিসেবে (.) ব্যবহার না করে (×) ব্যবহার করবে।ঝ) সংখ্যামান বৈজ্ঞানিক পদ্ধতিতে যেমন, 663  10-36 বা 66.3  10-35 না লিখে 6.6310-34 লিখবে।চিত্র: পদার্থবিজ্ঞানের অনেক জটিল বিষয়কে চিত্রের সাহায্যে সহজ করে উপস্থাপন করা যায়। সে জন্যপ্রশ্নে উল্লেখ না থাকলেও প্রয়োজনীয় চিত্র দিতে হবে। কেননা প্রশ্নোত্তরে চিত্রের গুরুত্ব হিসেবে নম্বরবণ্টন করা হয়ে থাকে। চিত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:ক) প্রশ্নে উল্লেখ না থাকলেও প্রয়োজনীয় চিত্র দিতে হবে। কেননা প্রশ্নোত্তরে চিত্রের গুরুত্ব হিসেবে নম্বরবণ্টন করা হয়ে থাকে। খ) স্থির তড়িৎ, তড়িৎ বর্তনী ও আলোক অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে চিত্র ব্যবহার করবে।গ) চিত্র অবশ্যই পেনসিল (এইচ-বি) দিয়ে সঠিকভাবে পরিষ্কার করে আঁঁকবে।ঘ) আলোক বিদ্যার চিত্রে আলোর দিক দেখাবে। ঙ) বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে কোষ বা ব্যাটারির প্রতীক নির্ভুল হতে হবে এবং তড়িৎ প্রবাহের দিক অবশ্যই দেখাবে।