শব্দপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। বাংলা ব্যাকরণের মৌলিক বিষয়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ব করবে। প্রশ্ন: পারিভাষিক শব্দ কাকে বলে? এর প্রয়োজনীয়তা আলোচনা করো।উত্তর: ‘ভাষা’ শব্দের আগে পরি উপসর্গযোগে ‘পরিভাষা’ শব্দটি গঠিত হয়েছে। এর আক্ষরিক অর্থ ‘বিশেষ ভাষা’। অর্থাৎ পারিভাষিক শব্দের অর্থ হলো কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দ।অধ্যাপক মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরীর মতে, বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। সুতরাং বলা যায় যে জ্ঞান-বিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্রে সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহূত শব্দকে পরিভাষা বা পারিভাষিক শব্দ বলে। পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা: পৃথিবীতে কোনো ভাষাই স্বয়ংসম্পূর্ণ নয়। প্রয়োজনীয় শব্দ সব ভাষাতে সব সময় পাওয়া যায় না। এ কারণে বিদেশি ভাষা থেকে প্রয়োজনীয় শব্দ সরাসরি বা অনুবাদের মাধ্যমে বা আংশিক পরিবর্তন করে গ্রহণ করার প্রয়োজন হয়। পারিভাষিক শব্দ তখনই ব্যবহূত হয় যখন বিশেষ অর্থবহ বিদেশি শব্দের কোনো বাংলা প্রতিশব্দ পাওয়া না যায়। বিকল্প ও সহজবোধ্যতার জন্যই পারিভাষিক শব্দ ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে-# জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অনেক শব্দকেই বিশিষ্ট অর্থে বা পারিভাষিক শব্দরূপে গ্রহণ করা আবশ্যক হয়ে পড়ে।# বাংলা ভাষায় ব্যবহূত যেসব বিদেশি শব্দের সরাসরি কোনো প্রতিশব্দ নেই, সেই শব্দগুলোকে বোঝানোর জন্য পারিভাষিক শব্দের প্রয়োজন হয়।# ইংরেজি ভাষার অনেক শব্দের মিশ্রণ বাংলা ভাষায় ঘটেছে। এর অনেক শব্দ বাংলা শব্দের সঙ্গে একীভূত হয়ে গেছে। এসব শব্দ পারিভাষিক শব্দরূপে বাংলা ভাষার বিকল্প হিসেবে ব্যবহূত হচ্ছে।# সহজবোধতার জন্য অনেক পারিভাষিক শব্দ বাংলা ভাষায় সুনির্দিষ্ট স্থান করে নিয়েছে।# পারিভাষিক শব্দ অনেক সময় ভাষার গতিশীলতা বৃদ্ধি করে। যার ফলে ভাষার সৌন্দর্য ও শ্রুতিমধুরতা অনেক গুণ বেড়ে যায়। সুতরাং বলা যায়, পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা অপরিসীম।# নিচে প্রয়োজনীয় শব্দের পারিভাষিক রূপ দেওয়া হলো: ইংরেজি বাংলাAdmission ভর্তিAir-Conditioned শীতাতপ-নিয়ন্ত্রিতAcknowledgedment প্রাপ্তি স্বীকারAgenda আলোচ্যসূচিAbbreviation সংক্ষেপণArticle অনুচ্ছেদ # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল