এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: ব্যবসায় নীতি ও প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০  পরিকল্পনাপ্রিয় শিক্ষার্থী, আজ ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়েএকটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করা হলো।# ড্রিম কটেজ লি. ডেভেলপার কোম্পানি হিসেবে ঢাকা শহরে বিভিন্ন বিল্ডিং নির্মাণ করে। একেকটি বিল্ডিং নির্মাণের জন্য একেকটি পরিকল্পনা করা হয় আর নির্মাণের পর ওই পরিকল্পনার সমাপ্তি হয়। এই প্রতিষ্ঠানের প্রিমিয়াম প্রজেক্ট-এ যে বিল্ডিংটি তৈরির পরিকল্পনা করা হয়, তা হলো এটি হবে ৩৫ তলাবিশিষ্ট কিন্তু রাজউক নকশা বিশ্লেষণ করে ১২ তলার বেশি নির্মাণ করা অবাস্তব হবে বলায় তারা ১০ তলা বিল্ডিং নির্মাণের পুনঃপরিকল্পনা করে সফল হয়েছে। প্রশ্ন: ক. লক্ষ্য কী?খ. পরিকল্পনা অঙ্গন বলতে কী বুঝ?গ. ড্রিম কটেজ লি. প্রকৃতিভিত্তিক কোন ধরনের পরিকল্পনায় জড়িত? বর্ণনা করো। ঘ. ড্রিম কটেজ লি. কর্তৃক গৃহীত প্রিমিয়াম প্রজেক্ট পরিকল্পনায় উত্তম পরিকল্পনার কোন গুণ রক্ষিত হওয়ায় কার্যকর ফল পাওয়া যাবে? বিশ্লেষণ করো।উত্তর: ক. লক্ষ্য:পরিকল্পনার অভিপ্রেত ফলাফলকে লক্ষ্য বলে।উত্তর: খ. পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ভবিষ্যৎ অবস্থা বা ঘটনা সম্পর্কে ধারণা তৈরি করাকেই পরিকল্পনা অঙ্গন বলে।এটি পরিকল্পনা প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ দিক। সঠিকভাবে পরিকল্পনা আঙ্গিনা স্থাপনের ওপরই পরিকল্পনার সফলতা নির্ভর করে। উত্তর: গ. ড্রিম কটেজ লি. প্রকৃতিভিত্তিক একার্থক পরিকল্পনার সঙ্গে জড়িত।বিশেষ কোনো উদ্দেশ্য বাস্তবায়ন বা বিশেষ সমস্যার সমাধানের জন্য যে পরিকল্পনা তৈরি করা হয় এবং উক্ত উদ্দেশ্য সাধনের সঙ্গে সঙ্গেই যার পরিসমাপ্তি ঘটে, তাকে একার্থক পরিকল্পনা বলে। প্রকল্প, কর্মসূচি প্রভৃতি এ ধরনের পরিকল্পনার অন্তর্ভুক্ত। উদ্দীপকের প্রতিষ্ঠান ড্রিম কটেজ লি. একটি ডেভেলপার কোম্পানি, যারা বিল্ডিং নির্মাণ করে। প্রতিটি বিল্ডিং নির্মাণের সময় পৃথক পরিকল্পনা করে। বিল্ডিং নির্মাণের পর ওই পরিকল্পনাটির কার্যকারিতা শেষ হয়ে যায়। নতুন বিল্ডিং বা নতুন প্রজেক্টের জন্য আবার নতুন পরিকল্পনা করতে হয়। সুতরাং বলতে পারি, ড্রিম কটেজ লি. যে ধরনের পরিকল্পনার সঙ্গে জড়িত, তা হলো প্রকৃতিভিত্তিক পরিকল্পনার অন্তর্গত একাধিক পরিকল্পনা। উত্তর: ঘ. ড্রিম কটেজ লি. কর্তৃক গৃহীত পরিকল্পনায় উত্তম পরিকল্পনার বাস্তবমুখিতা গুণটি রক্ষিত হওয়ায় কার্যকর ফল পাওয়া গেছে।একটি আদর্শ পরিকল্পনার অন্যতম গুণাবলি হলো বাস্তবমুখিতা। পরিকল্পনাকে অবশ্যই বাস্তবমুখী হতে হয়। বাস্তবমুখিতা বলতে ভবিষ্যতে অবস্থা বিবেচনায় পরিকল্পনা বাস্তবায়নযোগ্য হওয়াকে বোঝায়। বৃহত্তর উদ্দেশ্য এবং তার আলোকে একটি বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করলেই তা সুফল দিতে পারে না। অবাস্তব পরিকল্পনা সবার মাঝে তাৎক্ষণিক কিছুটা আশাবাদ সৃষ্টি করতে সক্ষম হলেও কার্যক্ষেত্রে তা কখনোই কাঙ্ক্ষিত ফল দেয় না। এবং পরে তা হতাশা ও নানা ধরনের জটিলতা সৃষ্টি করে।উদ্দীপকে ড্রিম কটেজ লি.-এর প্রিমিয়াম প্রজেক্ট-এর জন্য ৩৫ তলাবিশিষ্ট বিল্ডিং নির্মাণের জন্য যে পরিকল্পনা নিয়েছিল, তা রাজউক বাতিল করে দেয়। কারণ, তা অসম্ভব ও ত্রুটিপূর্ণ নির্মাণ হবে। ড্রিম কটেজ লি. রাজউকের পরামর্শমতো তাদের পরিকল্পনাকে পরিবর্তন করে বাস্তবমুখী করে তোলে। এখন তারা ১০ তলা বিল্ডিং নির্মাণ করবে, যা বাস্তবসম্মত পরিকল্পনা। উপরোল্লিখিত বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলতে পারি, ড্রিম কটেজ লি. পরিকল্পনার বাস্তবমুখিতা গুণটি বিবেচনায় রাখায় তাদের অসম্ভব পরিকল্পনাটি পরিবর্তন করে বাস্তবসম্মত কটেজটি নির্মাণের মাধ্যমে সফল হয়েছে।