এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র (বহুনির্বাচনী প্রশ্ন)সময়: ২০ মিনিট, পূর্ণমান: ২০১। সমাজের অর্ধাঙ্গ নারীরা অবনত অবস্থায় রয়েছে, তাই আমাদের সমাজ—ক) পূর্ণগতিতে অগ্রসর হতে পারছে না খ) স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে নাগ) দ্রুতগতিতে অগ্রসর হতে পারছে না ঘ) ক ও খ উভয়ই২। বিয়ের দিনের প্রত্যেকটি মুহূর্ত অপু স্পর্শ করেছে তার—ক) হূদয় দিয়ে খ) হাত দিয়ে গ) চেতনা দিয়ে ঘ) মন দিয়ে৩। ‘I asked the protection of the court against the insults of this witness’-কে এই উক্তিটি করেছে?ক) কমলাকান্ ্ত খ) উকিল গ) মুহুরি ঘ) হাকিম৪। রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতার তরীটি কিসে বোঝাই?ক) সোনার ঘাসে খ) সোনার হারে গ) সোনার ধানে ঘ) সোনার মূর্তিতে৫। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে বর্ণিত শতকরা আশিজন গ্রামবাসীর আর্থিক অবস্থাও নড়বড়ে—ক) দফাদারের মতো খ) কাঠের পুলের মতো গ) ধানগাছের মতো ঘ) নদীর জলের মতো৬। ‘হৈমন্তী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?ক) সাহিত্য খ) বঙ্গদর্শন গ) ইত্তেফাক ঘ) সবুজপত্র৭। ‘বাংলাদেশ’ কবিতায় কোন গ্রন্থের কথা উল্লেখ আছে?ক) আল-কোরআন খ) ত্রিপিটক গ) বেদ ঘ) বাইবেল৮। দলের মধ্যে বামপন্থী হিসেবে পরিচিতি কার?ক) মকসুদের খ) মতিনের গ) ইউনূসের ঘ) আমজাদের৯। স্ত্রী HIV সংক্রমিত হলে আর কার HIV সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে?ক) পিতার খ) স্বামীর গ) শাশুড়ির ঘ) ভাইয়ের১০। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে উল্লিখিত রামচন্দ্রের ক্ষেত্রে সমর্থনযোগ্য মন্তব্য হলো-i) তিনি নিষ্ঠুর ii) তিনি প্রেমিক iii) তিনি ধার্মিকনিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii১১। কোন বস্তু অনিচ্ছা থাকা সত্ত্বেও গলাধঃকরণ করতে বাধ্য?ক) সাহিত্য খ) শিক্ষা গ) বিজ্ঞান ঘ) ক্রীড়া১২। পজিশনে নেওয়ার আগেই কয়জন মিলিটারি ধরাশায়ী হয়?অথবা পুলের ঘটনায় প্রথমে কতজন পাকিস্তানি সেনা মুক্তিবাহিনীর গুলিতে ধরাশায়ী হয়?ক) ছয়জন খ) পাঁচজন গ) দু-তিনজন ঘ) চারজন১৩। ‘বঙ্গভাষা’ কবিতায় কবি মাতৃভাষাকে কোন রূপে পেয়েছেন?ক) ভান্ডার খ) শৈবাল গ) পদ্মফুল ঘ) রত্নখনি১৪। বসন্ত আসলেও কবি কী করেননি?ক) পুষ্পসাজ খ) কবিতা পাঠ গ) নতুন কাপড় পরেননি ঘ) গান গায়নি১৫। ‘কমলাকান্তের জবানবন্দি’ গল্পে সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে—ক) রসবোধ খ) সমাজভাবনা গ) প্রেমভাবনা ঘ) ক ও খ উভয়ই১৬। ‘স্বচ্ছতা’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?ক) প্রত্যয়যোগে খ) উপসর্গযোগে গ) সন্ধিযোগে ঘ) সমাসযোগে১৭। বিলাসীর ওপর গ্রামবাসীর অত্যাচার দেখে ন্যাড়ার—ক) খুশি পেতে লাগল খ) কান্না পেতে লাগল গ) নিস্তব্ধতা এসে গেল ঘ) নাচতে লাগলনিচের লাইন দুটি পড়ে ১৮, ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘জড়া বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়েবনের ব্যাঘ্র ময়ূর সিংহ বিবরণে ফণী লয়ে।’১৮। আলোচ্য লাইনদ্বয়ে কবি কাদের কথা বলেছেন?ক) বনের হিংস্র প্রাণী খ) দুর্গম যাত্রা গ) বর্বর জাতি ঘ) বিষাক্ত সাপ১৯। বর্বর জাতির কোন দিকটি তাদের সাফল্য আনতে সাহায্য করে?ক) অকুতোভয় খ) ক্ষমতা গ) হিংস্রতা ঘ) পারদর্শিতা২০। মানুষের জন্য এই পৃথিবীকে সাজাতে তরুণ সমাজ—i) হাতে বিষপাত্র তুলে নেয় ii) বুকে বর্শার আঘাত সহ্য করে iii) যুদ্ধ ঘোষণা করেকোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iiiসঠিক উত্তর: মডেল টেস্ট-১: ১. ঘ ২. গ ৩. খ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. ক ৯. খ ১০. খ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. ক।