এইচএসসি প্রোগ্রামে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত আবেদনপত্রে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১০ মার্চ ২০১০ তারিখ পর্যন্ত বাউবির নির্ধারিত সোনালী ব্যাংকের শাখায় (আঞ্চলিক কেন্দ্র থেকে ব্যাংকের তালিকা সংগ্রহ করতে হবে।) ৫০ টাকা জমা দিয়ে, জমাদানের রশিদ বাউবি নির্ধারিত স্টাডি সেন্টারে (টিসি) জমা দিলে ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে।পূরণ করা আবেদনপত্র নির্ধারিত স্টাডি সেন্টারে জমা দিতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত বিবরণ শিক্ষার্থীদের জন্য প্রদেয় নির্দেশিকায় পাওয়া যাবে, যা ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় দেওয়া হবে।যেসব আঞ্চলিক কেন্দ্র (রিজিওনাল রিসোর্স সেন্টার) থেকে ভর্তির জন্য নির্ধারিত স্টাডি সেন্টারের নাম ও ঠিকানা জানা যাবে, সেসব আঞ্চলিক কেন্দ্রের (রিজিওনাল রিসোর্স স্টোর) নাম ও ঠিকানা দেওয়া হলো।আঞ্চলিক কেন্দ্র, ঢাকা, ৪/ক, কলেজ এরিয়া, ধানমণ্ডি, ঢাকা-১২০৫, ফোন-৯৬৭৩৬৬৯, ৮৬১৬০৬৫। আঞ্চলিক কেন্দ্র, চট্টগ্রাম, সিআরবি রোড, স্টেডিয়াম-সংলগ্ন চট্টগ্রাম। ফোন: ০৩১-৬১৯৬৩৩। আঞ্চলিক কেন্দ্র, সিলেট, পিরিজপুর, দক্ষিণ, সুরমা, সিলেট, ফোন: ০৮২১-৭১৯৫২৩। আঞ্চলিক কেন্দ্র, বরিশাল, হাউজিং, এস্টেট, রূপাতলী, বরিশাল, ফোন: ০৪৩১-২১৭৬২৮২। আঞ্চলিক কেন্দ্র, কুমিল্লা, ঢাকা-চট্টগ্রাম ট্যাংকরোড, নোয়াপাড়া, দুর্গাপুর, কুমিল্লা, ফোন: ০৮১-৭৭৫৫৭। আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুর, (নদী গবেষণা ইনস্টিটিউটের বিপরীতে), হাড়োকান্দি (বরিশাল রোড) ফরিদপুর, ফোন: ০৬৩১-৬৩২২৮, ৬২০৮১। আঞ্চলিক কেন্দ্র, বগুড়া, বিশ্বরোড, বনানী (বনানীস্থ বিএডিসি ওয়ার্কশপের পূর্ব পার্শ্বে) বগুড়া, ৫৮০০, ফোন: ০৫১-৬২৭৯৪। আঞ্চলিক কেন্দ্র, যশোর, উপশহর যশোর, (বিআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন) ফোন: ০৪২১-৬৮৫২৬। আঞ্চলিক কেন্দ্র, রাজশাহী, নওহাটা, পবা, রাজশাহী, ফোন: ০৭২১-৮০০০০৮। আঞ্চলিক কেন্দ্র, ময়মনসিংহ, মাসকান্দা, ময়মনসিংহ, ফোন: ০৯১-৫২৪০৮। আঞ্চলিক কেন্দ্র, রংপুর, আর কে রোড (কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন), রংপুর, ফোন: ০৫২১-৬৩৫৯৩। আঞ্চলিক কেন্দ্র, খুলনা, রৌশনীবাগ, (খুলনা বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে) খুলনা-৯২০৮, ফোন: ০৪১-৭৩১৭৯৫।ভর্তির যোগ্যতা: এ প্রোগ্রাম ভর্তি ইচ্ছুক প্রার্থীকে কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।ভর্তিফরম সংগ্রহ ও জমা দিতে হবে ১০ মার্চের মধ্যে।# প্রার্থীদের আবেদনপত্র যাচাই বাছাই হবে ৩০ মার্চ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ মার্চ।# নির্বাচিত তালিকা থেকে প্রার্থী ভর্তি শুরু হবে ১ এপ্রিল থেকে এবং চলবে ১৫ মে পর্যন্ত।# নির্ধারিত স্টাডি সেন্টারে ক্লাস শুরু হবে ১ জুন থেকে।আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে প্রথম শ্রেণীর কর্মকর্তা বা সংশ্লিষ্ট কলেজের শিক্ষক কর্তৃক সত্যায়িত এক কপি পাসপোর্ট আকারের ছবি এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা বা সংশ্লিষ্ট কলেজের শিক্ষক কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা দিতে হবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। ডাকযোগে ভর্তিসংক্রান্ত কোনো পত্র প্রেরণ করা হবে না। ভর্তির সময় প্রদেয় কাগজপত্রাদি ও শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি প্রদর্শন করাসহ পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি জমা দিতে হবে।