বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।ভর্তির ন্যূনতম যোগ্যতা: কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নিয়ম: ভর্তির আবেদন ফরম সংগ্রহের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-নির্ধারিত জনতা ব্যাংকের শাখায় ৫০ টাকা জমা দিতে হবে। এরপর জমা দেওয়ার রসিদ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে জমা দিয়ে শিক্ষার্থী নির্দেশিকা ও ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদন ফরম নির্ধারিত স্টাডি সেন্টারে জমা দিতে হবে। নিম্নের আঞ্চলিক কেন্দ্র থেকে নির্ধারিত স্টাডি সেন্টারের নাম ও ঠিকানা জানা যাবে।আঞ্চলিক কেন্দ্রের নাম ও ঠিকানা: ১. আঞ্চলিক কেন্দ্র ঢাকা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ৪/ক কলেজ এরিয়া, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন: ৯৬৭৩৬৬৯। ২. আঞ্চলিক কেন্দ্র চট্টগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সিআরবি রোড স্টেডিয়াম সংলগ্ন, চট্টগ্রাম। ফোন: ০৩১-৬১৯৬৩৩। ৩. আঞ্চলিক কেন্দ্র কুমিল্লা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা-চট্টগ্রাম ট্রাংক রোড, নোয়াপাড়া, দুর্গাপুর, কুমিল্লা। ফোন: ০৮১-৭৭৫৫৭। ৪. আঞ্চলিক কেন্দ্র সিলেট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পিরিজপুর, দক্ষিণ সুরমা, সিলেট। ফোন: ০৮২১-৭১৯৫২০। ৫. আঞ্চলিক কেন্দ্র রাজশাহী, নওহাটা, পবা, রাজশাহী। ফোন: ০৭২১-৮০০০০৮। ৬. আঞ্চলিক কেন্দ্র রংপুর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আর কে রোড (কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন) রংপুর। ফোন: ০৫২১-৬৩৫৯৩। ৭. আঞ্চলিক কেন্দ্র বগুড়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিশ্বরোড, বনানী (বিএডিসি ওয়ার্কশপের পূর্ব পাশে), বগুড়া। ৮. আঞ্চলিক কেন্দ্র বরিশাল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, হাউজিং এস্টেট, রুপাতলী, বরিশাল। ৯. আঞ্চলিক কেন্দ্র ফরিদপুর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, (নদী গবেষণা ইনস্টিটিউটের বিপরীতে) হাড়োকান্দি, বরিশাল রোড. ফরিদপুর। ১০. আঞ্চলিক কেন্দ্র ময়মনসিংহ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাসকান্দা, ময়মনসিংহ। ১১. আঞ্চলিক কেন্দ্র যশোর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উপ-শহর (বিআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন), যশোর। ১২. আঞ্চলিক কেন্দ্র খুলনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রৌশনীবাগ, (খুলনা বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে), খুলনা।আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ: ০৪ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত। মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ: ৩০ মার্চ। নির্বাচিত তালিকা থেকে ভর্তি: ১ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত। ক্লাস শুরু: ১ জুন।আবেদনপত্রের সঙ্গে যা লাগবে: ১. প্রথম শ্রেণীর কর্মকর্তা বা কলেজ শিক্ষক কর্তৃক সত্যায়িত এক কপি পাসপোর্ট সাইজের ছবি। ২. প্রথম শ্রেণীর কর্মকর্তা বা কলেজ শিক্ষক কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি। আরও যা জানা দরকার: ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে নিজে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। ডাকযোগে ভর্তি-সংক্রান্ত কোনো চিঠি পাঠানো হবে না। ভর্তির সময় শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি প্রদর্শন এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে।