পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
এইচএসসি ২০২২ - অর্থনীতি ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৪
১. জনসংখ্যার দিক হতে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ?
ক. ৬ষ্ঠ খ. ৭ম
গ. ৮ম ঘ. ৯ম
২. আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের জনক কে?
ক. ম্যালথাস খ. জন ডাল্টন
গ. জন গ্রান্ট ঘ. নিউটন
৩. ২০১৪ সালে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?
ক. ১.৩৭ শতাংশ
খ. ২.৩৭ শতাংশ
গ. ৩.০২ শতাংশ
ঘ. ৪.১৭ শতাংশ
৪. ‘ক’ দেশে ২০১১ সালে মোট জনসংখ্যা ১৭,১৪,৭০,০০০ এবং ঐ বছর জন্মগ্রহণ করেছে এমন জীবন্ত শিশুর সংখ্যা ৩০,৭৫,৫৮৪ জন। এ ক্ষেত্রে ‘ক’ দেশের স্থূল জন্মহার কত?
ক. ১৭.৯৩৬ খ. ১৮.৫৬৫
গ. ১৮.৬৫৫ ঘ. ১৯.০২১
৫. কোনো দেশের মোট জনসংখ্যা ৫০,৩৪,৫০০ জন, মোট অভিবাসী ৩০,০০ জন এবং মোট দেশান্তর ২৫,৫০০ জন হলে ওই দেশের নিট অভিবাসন কত হবে?
ক. ০.৮৯৩ খ. ০.৯৪
গ. ০.৭৫২ ঘ. ০.৪৫২
৬. স্থুল মৃত্যুহার নির্ণয়ের সূত্র কোনটি?
ক. বিবেচ্য বছরের মোট মৃতের সংখ্যা বিবেচ্য বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা × ১০০০
খ. বিবেচ্য বছরের জনসংখ্যা বিবেচ্য বছরের মৃতের সংখ্যা × ১০০০
গ. বিবেচ্য বছরের জনসংখ্যা মৃতের সংখ্যা × ১০০০
ঘ. বিবেচ্য বছরের জনসংখ্যা – বিবেচ্য বছরের মৃতের সংখ্যা × ১০০০
৭. চীনের জনসংখ্যার গড় ঘনত্ব কত?
ক. ১৩৫ জন (প্রতি বর্গকিলোমিটার)
খ. ১৫০ জন (প্রতি বর্গকিলোমিটার)
গ. ১২০ জন (প্রতি বর্গকিলোমিটার)
ঘ. ১৭০ জন (প্রতি বর্গকিলোমিটার)
৮. একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি ওই দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলে?
i. কর্মসংস্থানের ঘাটতি
ii. মাথাপিছু আয় হ্রাস
iii. মুদ্রাস্ফীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে কয়টি অনুমিত শর্ত রয়েছে?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
১০. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ১,০১১ জন (বর্গকিলোমিটার)
খ. ১,০১৩ জন (বর্গকিলোমিটার)
গ. ১,০১৪ জন (বর্গকিলোমিটার)
ঘ. ১,০১৫ জন (বর্গকিলোমিটার)
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.গ ২.গ ৩.ক ৪.ক ৫.ক ৬.ক ৭.ক ৮.ঘ ৯.গ ১০.ঘ
শেখআবুসাঈদআবদুল্লাহ্, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা