এসএসসিতে ঢাকায় জিপিএ-৫ পেল আরও ১৯৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে আজ বুধবার। এতে নতুন করে ১৯৯ জন জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দাঁড়াল ৪১ হাজার ৩২। প্রথমে এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৮৩৩ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে বলেন, মোট ৪৩ হাজার ৫৮০ জন প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৯১৮টি পত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে ২০৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন। এ ছাড়া ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ২৫৮ জনের।

গত ১১ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছিল। এরপর পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।