এইচএসসির প্রস্তুতি: জীববিজ্ঞান ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
১২. এপিডার্মাল আঁইশ কোন প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায়?
ক. সরীসৃপ খ. অস্থিময় মাছ
গ. উভচর ঘ. তরুণাস্থিময় মাছ
১৩. প্রাণিজগতের কোন পর্বের প্রাণীর মধ্যে অপ্রকৃত সিলোম পাওয়া যায়?
ক. Platyhelminthes
খ. Nematoda
গ. Mollusca
ঘ. Annelida
১৪. Echinodermata পর্বের—
i. পূর্ণাঙ্গ প্রাণীরা পঞ্চ-অরীয় প্রতিসম
ii. লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম
iii. প্রাণীদের মধ্যে পানি সংবহনতন্ত্র পরিলক্ষিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অধ্যায় ২
১. কোন ধরনের নেমাটোসিস্টের সূত্রক চাবুকের মতো কাঁটাযুক্ত?
ক. পেনিট্র্যান্ট
খ. ভলভেন্ট
গ. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
ঘ. স্টোরিওলিন গ্লুটিন্যান্ট
২. হাইড্রার গ্রন্থিকোষ পাওয়া যায়—
i. বহিঃত্বকে ii. মেসোগ্লিয়ায়
iii. অন্তঃত্বকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. রুই মাছের কানকোর ঠিক পেছনে অবস্থিত পাখনা জোড়াকে কী বলে?
ক. শ্রেণি পাখনা খ. পায়ু পাখনা
গ. পুচ্ছ পাখনা ঘ. বক্ষ পাখনা
৪. ল্যাসিনিয়া কোন উপাঙ্গের অংশ?
ক. ম্যান্ডিবল খ. ল্যাব্রাম
গ. ম্যাক্সিলা ঘ. ল্যাবিয়াম
৫. অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থাকে কী বলে?
ক. লার্ভা খ. নিম্ফ
গ. ইমাগো ঘ. পিউপা
৬. কোনটি হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না?
ক. নিডোসাইট খ. স্নায়ুকোষ
গ. সংবেদকোষ ঘ. গ্রন্থিকোষ
৭. কোনটি ঘাসফড়িংয়ের স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে?
ক. টিনিডিয়া খ. পেরিট্রিম
গ. ইন্টিমা ঘ. অপারকুলাম
৮. কোন ধমনি রুই মাছের বক্ষ অঞ্চলে রক্ত সরবরাহ করে?
ক. প্যারাইটাল খ. সাবক্ল্যাভিয়ান
গ. ইলিয়াক ঘ. রেনাল
সঠিক উত্তর
অধ্যায় ১: ১২. ক ১৩. খ ১৪. ঘ
অধ্যায় ২: ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
*মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা