অধ্যায়-৯প্রিয় পরিক্ষার্থীরা, তোমাদের ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে গুরুত্বপূর্ণ ১টি প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# জনাব ইশতিয়াক x নামক ব্যবসায় প্রতিষ্ঠানটির শিল্প-কারখানার ফোরম্যান হিসেবে কর্মরত। তিনি সরাসরি শ্রমিকদের উৎপাদনের কাজটি তদারক করেন। উৎপাদনের সঙ্গে জড়িত উপকরণ সংগ্রহ, একত্র ও সমন্বয় করার বিষয়টি তিনি দেখাশোনা করেন। এর ভিত্তিতে তাঁর ঊর্ধ্বতন নির্বাহী মি. আজিজের কাছে তিনি রিপোর্ট পেশ করেন। উক্ত নির্বাহী অর্থাৎ মি. আজিজ রিপোর্ট পর্যালোচনা করে প্রতি একক পণ্যের উৎপাদন খরচ নির্ণয় করে দেখলেন তা বিক্রয়মূল্য থেকে ২ টাকা কম, যা দিয়ে তাঁর প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যটি অর্জন করা সম্ভব। ওই বিষয়টিসহ যাবতীয় কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ মি. আজিজ তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা মি. সুলতানকে অবহিত করেন। প্রশ্ন: ক. ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব কী?প্রশ্ন: খ. আদেশের ঐক্য নীতি বলতে কী বুঝ?প্রশ্ন: গ. জনাব ইশতিয়াক ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছেন? বর্ণনা করো। প্রশ্ন: ঘ. উদ্দীপকে বর্ণিত জনাব ইশতিয়াকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্যটি কী হতে পারে? তোমার মতামত ব্যক্ত করো।উত্তর: ক. ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব: ব্যবস্থাপনার সঙ্গে সমাজের বিভিন্ন পক্ষ জড়িত। সংশ্লিষ্ট পক্ষসমূহের ওপর ব্যবস্থাপনার যে দায়িত্ব থাকে, তাকে ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বলে।উত্তর: খ. আদেশের ঐক্যনীতি: Henry Fayol প্রদত্ত ১৪টি ব্যবস্থাপনার মূলনীতির অন্যতম হলো আদেশের ঐক্যনীতি।এ নীতির মূল কথা হলো, প্রত্যেক কর্মীর আদেশদাতা একজন থাকবে। অর্থাৎ একজন কর্মী একজন ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ পাবে। আদেশদাতা একাধিক হলে আদেশ পালনে সমস্যা হয় এবং বিশৃঙ্খলা দেখা দেয়।উত্তর: গ. জনাব ইশতিয়ারক ব্যবস্থাপনার নিম্নস্তরে অবস্থান করছেন। ব্যবস্থাপনার কার্যাবলির গুরুত্ব বিবেচনা করে সামগ্রিক ব্যবস্থাপনাকে তিনটি স্তরে বিভক্ত করা যায়। যথা:১। উচ্চস্তরীয় ব্যবস্থাপনা ২। মধ্যমস্তরীয় ব্যবস্থাপনা৩। নিম্নস্তরীয় ব্যবস্থাপনাএর মধ্যে প্রতিষ্ঠানের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যক্ষভাবে জড়িত নির্বাহীগণ নিম্নস্তরের ব্যবস্থাপনার পর্যায়ভুক্ত ফোরম্যান ও সুপারভাইজার বা এ শ্রেণীভুক্ত। তাঁরা সরাসরি শ্রমিকদের সঙ্গে জড়িত থেকে পরিকল্পনাকে বাস্তবায়ন করেন।উদ্দীপকে জনাব ইশতিয়াক x নামক ব্যবসায় প্রতিষ্ঠানটির ফোরম্যান হিসেবে কর্মরত। তিনি সরাসরি শ্রমিকদের উৎপাদনের কাজটি তদারক করেন। তিনি উৎপাদনের সঙ্গে উপকরণসমূহ সংগ্রহ, একত্রকরণ ও সমন্বয় করার বিষয়টি দেখাশোনা করেন। এসব কাজের রিপোর্ট তিনি ঊর্ধ্বতন নির্বাহীকে প্রদান করলে তিনি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাকে এর বিস্তারিত বিবরণ দেন। জনাব ইশতিয়াকের কাজগুলো নিম্নস্তরীয় ব্যবস্থাপকের এবং উদ্দীপকে জবাবদিহির ক্ষেত্রে মি. ইশতিয়াকের ওপরে আরও দুটি স্তরের ব্যবস্থাপক থাকায় তাঁর অবস্থান ব্যবস্থাপনার নিম্নস্তরেই বলা যায়।উত্তর: ঘ. উদ্দীপকে বর্ণিত জনাব ইশতিয়াকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্যটি হলো মুনাফা অর্জন।উদ্দেশ্যকে কেন্দ্র করেই ব্যবস্থাপনার প্রতিটি কার্য সম্পাদিত হয়। মুখ্য ও গৌণ এই দুই উদ্দেশ্যেই ব্যবস্থাপনার কার্যাবলি সম্পাদিত হয়। মুনাফা অর্জন ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য। বিক্রয়মূল্য থেকে উৎপাদন খরচ বাদ দেওয়ার পর মুনাফার পরিমাণ জানা যায়।উদ্দীপকে জনাব ইশতিয়াকের ঊর্ধ্বতন নির্বাহী মি. আজিজ তাঁর নিকট থেকে উৎপাদনের যে রিপোর্ট পান তা পর্যালোচনা করে দেখলেন তা বিক্রয়মূল্য থেকে প্রতিটির উৎপাদন খরচ ২ টাকা কম। আর আমরা জানি, বিক্রয়মূল্য থেকে উৎপাদন খরচ বাদ দিলে মুনাফা পাওয়া যায়। আর মুনাফা অর্জনই ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্য, যা মি. আজিজের পর্যালোচনায় x প্রতিষ্ঠানটির পক্ষে অর্জন করা সম্ভব।উপরিউক্ত যুক্তি খণ্ডনের আলোকে লিখিতভাবে বলা যায়, উদ্দীপকে বর্ণিত মি. ইশতিয়াকের ব্যবসায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্যটি হলো মুনাফা অর্জন।