এক লাইন সরেস
* সবাই বলে টাকাপয়সা নাকি সুখের চাবিকাঠি নয়। আমার অনেক টাকা থাকলে সুখের একটা চাবি বানিয়ে নিতাম।
* বন্ধুদের কেউ কেউ আমার কাছে এলে খুশি খুশি লাগে। আবার কেউ চলে গেলে আরও খুশি লাগে।
* ভয় বলতে আসলে যে কী বোঝায় তা আমি জানি না। আসলে আমি অনেক শব্দের অর্থও বুঝি না।
* অফিসের বস যখন আপনাকে হাসিমুখে ‘শুভ সকাল’ বলবে, তখন বুঝবেন আপনি আজ মধ্যরাতে ঘরে ফিরবেন।
* বসের পরিষ্কার-পরিচ্ছন্ন টেবিলের মানে হচ্ছে সব কাজ আর কাগজপত্র আপনার টেবিলে।
* আমার মস্তিষ্কটি অফিসের কাজে নষ্ট করার আগে বিজ্ঞানীদের গবেষণার জন্য দিতে চাই।
* পরীক্ষায় কম নম্বর পাওয়ার আশঙ্কায় কত পরীক্ষায় যে নিজের নাম আর রোল নম্বর লিখিনি!
* ছোটবেলায় আমি সার্কাসের সিংহ হতে চেয়েছিলাম। বড় হয়ে অফিসে বসকে রিংমাস্টার হিসেবে পেয়েছি।
* বসকে এড়িয়ে চলতে চাইলে বেশি বেশি কাজ করুন।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র