একই গুরুর শিষ্য—সতীর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কথায় প্রকাশ অংশ-২প্রিয় শিক্ষার্থী বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১০ নং প্রশ্নটি থাকবে এক কথায় প্রকাশের ওপর। প্রশ্ন থাকবে ৫টি নম্বর প্রতিটিতে ১ করে। এ একই গুরুর শিষ্য—সতীর্থ।একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট—একাগ্রচিত্ত।একই সময়ে—যুগপত্।একই সময়ে বর্তমান—সমসাময়িক।একই মাতার উদরে জন্ম যাদের—সহোদর।এক যুগের পর আরেক যুগ—যুগান্তর।এক দেশ থেকে আরেক দেশ—দেশান্তর।এড়ানো যায় না এমন—অনিবার্য। ও ওষুধের গুণসম্পন্ন গাছপালা—ভেষজ। ক কূলের বিরুদ্ধে—প্রতিকূল।ক্ষমা করার ইচ্ছা—তিতিক্ষা।কষ্টে গমন করা যায় যেখানে—দুর্গম।কোথাও উঁচু কোথাও নিচু—বন্ধুর।কী করতে হবে তা বুঝতে না পারা—কিংকর্তব্যবিমূঢ়।কূলের সমীপে—উপকূল।কর্ম সম্পাদনে পরিশ্রমী—কর্মঠ।কল্পনা করা যায় না এমন—অকল্পনীয়।কোকিলের স্বর—কুহু।কোনোভাবেই যা নিবারণ করা যায় না—অনিবার্য।কণ্ঠ পর্যন্ত—আকণ্ঠ।কম কথা বলে যে—মিতভাষী।কোনো কিছু সাদরে গ্রহণ—বরণ।কোনো বিষয়ে ব্যাপক ও গভীর অনুসন্ধান— গবেষণা।কী করতে হবে তা ঠিক করতে না পারা— দিশেহারা।কল্পনা করা যায় না এমন—অকল্পনীয়।কাঠ কাটা যার পেশা—কাঠুরিয়া। খ খাওয়ার ইচ্ছা—ক্ষুধা।খাবার যোগ্য—খাদ্য।খ্যাতি আছে যার—খ্যাতিমান।ক্ষণকালের জন্য স্থায়ী—ক্ষণস্থায়ী।খাদ নেই যাতে—নিখাদ। গ গভীর রাত্রি—নিশীথ।গভীর জ্ঞান—প্রজ্ঞা।গরুর ডাক—হাম্বা।গরু রাখার স্থান—গোহাল।গরু চরায় যে—রাখাল।গাভির ডাক—হাম্বা।গ্রামের সাধারণ মানুষের গান—লোকসংগীত। ঘ ঘোড়ার ডাক—হ্রেষা।ঘোড়া দেখাশোনা করে যে—সহিস। চ চলছে যা—চলন্ত।চৈত্র মাসে উত্পন্ন—চৈতালি।চোখে যা দেখা যায়—চাক্ষুষ।চিত্রের অবিকল নকল—প্রতিচিত্র।চিরকাল ধরে যা চলছে—চিরন্তন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল