বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ২০১০ শিক্ষাবর্ষে বিভিন্ন খেলায় শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। বিকেএসপির লক্ষ বয়সভিত্তিক ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি বিজ্ঞানভিত্তিক ক্রীড়া প্রশিক্ষণসহ সাধারণ শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষিত খেলোয়াড় সৃষ্টি করা।ভর্তির জন্য নির্বাচন ও পদ্ধতি:১. বিকেএসপির প্রশিক্ষণকেন্দ্রে নির্দিষ্ট দিনে প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য বাছাই করা হবে।২. ঢাকা বিকেএসপিতে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শেষে ক্রীড়া মেধাসম্পন্ন প্রশিক্ষণার্থীদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তি করা হবে।৩. ভর্তিচ্ছু প্রশিক্ষণার্থীর জীবনবৃত্তান্ত, বর্তমান ঠিকানা ও চার কপি পাসপোর্ট সাইজের ফটোসহ লিখিত আবেদন বিকেএসপির মহাপরিচালক বরাবর নির্বাচনের সময় দাখিল করতে হবে।যোগ্যতা: খেলাধুলায় প্রতিভাবান, শারীরিক ও মানসিক সক্ষমতা ও বয়সভিত্তিক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সব ক্ষেত্রে প্রত্যয়নপত্র থাকতে হবে।নিচের বিভাগে বয়সভিত্তিক প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে:সুবিধা: বিদেশে প্রশিক্ষণ, অভ্যন্তরীণ ক্লাব, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ। কৃতী প্রশিক্ষণার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।ঢাকা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী সাধারণ শিক্ষা, সম্পূর্ণ আবাসিক পরিবেশে সুশৃঙ্খল জীবনযাপন, পুষ্টিকর খাবার ও নৈতিক শিক্ষার সুব্যবস্থা।সতর্ক: তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।ঠিকানা: জিরানী, সাভার, ঢাকা। ওয়েবসাইট: www.bkspbd.orgফোন: ৭৭০১২১৫, ৭৭০১২১৬, ৭৭০১২১৯, ৭৭০১৫১৫, ৭৭০১২১৮ ফ্যাক্স: ৭৭০১৫১৩।মাসুদ কবির