একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন চিহ্ন বসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।যতি চিহ্ন১। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহূত হয়, তার নাম কী?ক. দাঁড়ি খ. কোলন গ. সেমিকোলন ঘ. কমা২। বিরামচিহ্ন কেন ব্যবহূত হয়?ক. বাক্য সংকোচনের জন্য খ. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য গ. বাক্যের সৌন্দর্যের জন্য ঘ. বাক্যকে অলংকৃত করার জন্য৩। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১১টি৪। হূদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?ক. কমা খ. হাইফেন গ. প্রশ্নবোধক ঘ. বিস্ময়সূচক৫। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?ক. হাইফেন খ. কমা গ. দাঁড়ি ঘ. লোপ চিহ্ন।৬। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে?ক. ড্যাশ খ. কোলন গ. সেমিকোলন ঘ. পূর্ণচ্ছেদ৭। যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহূত হয়?ক. কোলন খ. সেমিকোলন গ. ড্যাশ ঘ. হাইফেন৮। কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?ক. কমা খ. সেমিকোলন গ. দাঁড়ি ঘ. উদ্ধরণ চিহ্ন৯। বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়?ক. এক বলতে যে সময় লাগে খ. ৪ মিনিট গ. ২ মিনিট ঘ. ৩ মিনিট১০। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহূত হয়?ক. কমা খ. হাইফেন গ. সেমিকোলন ঘ. উদ্ধরণ১১। বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?ক. কমা খ. হাইফেন/ইলেক গ. উদ্ধরণ চিহ্ন ঘ. কোলন১২। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?ক. সেমিকোলন খ. কোলন গ. ড্যাশ ঘ. হাইফেন১৩। সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে?ক. কোলন খ. ড্যাশ গ. কোলন-ড্যাশ ঘ. হাইফেনবাক্যের শ্রেণীবিভাগ১। কোনটি আদেশসূচক বাক্য?ক. তোমাকে বসতে বলেছি খ. এখানে এসো গ. তুমি কি বসবে ঘ. বসলে খুশি হব২। ‘সে কি যাবে’—এটি কী ধরনের বাক্য?ক. আদেশসূচক খ. বিস্ময়সূচক গ. বিবৃতিমূলক ঘ. প্রশ্নসূচক৩। কোনটি প্রশ্নসূচক বাক্য?ক. কী খেলাই খেললে খ. তুমি অবশ্যই খেলবে গ. আমি খেলব না ঘ. তুমি কি খেলেছ৪। ‘কী সাংঘাতিক ব্যাপার’—এটা কী ধরনের বাক্য?ক. বিবৃতিমূলক খ. প্রশ্নমূলক গ. বিস্ময়সূচক ঘ. অনুরোধবাচক৫। ‘কোথায় যাচ্ছ’—এটা কী ধরনের বাক্য?ক. বিস্ময়সূচক খ. প্রশ্নমূলক গ. বিবৃতিমূলক ঘ. অনুরোধমূলক৬। ‘এখানে এসো’—এটা কী ধরনের বাক্য?ক. অনুরোধজ্ঞাপক খ. বিবৃতিমূলক গ. আদেশমূলক ঘ. বিস্ময়সূচক৭। বাকভঙ্গি কী?ক. শব্দভঙ্গি খ. নানা ভঙ্গিতে উচ্চারণ গ. বাক্যভঙ্গি ঘ. কী সুন্দর ফুল৮। কোনটি বিস্ময়সূচক বাক্য?ক. কী করবে খ. সকলের মঙ্গল হোক গ. জয়ী হও ঘ. কী সুন্দর ফুল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: যতি চিহ্ন: ১. ঘ। ২. খ। ৩. ঘ। ৪. ঘ। ৫. খ। ৬. খ। ৭. গ। ৮. গ। ৯. ক। ১০. খ। ১১. খ। ১২. ক। ১৩. খ। বাক্যের শ্রেণীবিভাগ: ১. খ। ২. ঘ। ৩. ঘ। ৪. গ। ৫. খ। ৬. গ। ৭. খ। ৮. ঘ।