একটি সম্পূর্ণ স্নায়বিক প্রতিক্রিয়াকে বলা হয় রিফ্লেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১১ প্রশ্ন: অপরিচ্ছন্নতার সঙ্গে কেঁচোকৃমির সম্পর্ক কী?উত্তর: অপরিচ্ছন্নতার সঙ্গে কেঁচোকৃমির সংক্রমণের সম্পর্ক রয়েছে। কারণ মানুষের হাতের আঙুল যখন অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকে, তখন কেঁচোকৃমি আঙুলের মাধ্যমে মানুষের অন্ত্রে পৌঁছায় এবং অন্ত্রের হজমকৃত খাদ্য গ্রহণ করে।প্রশ্ন: ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয়?উত্তর: ব্যাঙ পূর্ণাঙ্গ অবস্থায় প্রকৃতপক্ষে স্থলজ পরিবেশে বসবাস করে। কিন্তু প্রজননকালে ডিম ছাড়ার জন্য বাধ্যতামূলকভাবে পানিতে আসতে হয়। জীবনচক্রের দুটি পর্যায় দুটি ভিন্ন পরিবেশে বসবাসের জন্য অভিযোজিত বলে ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। অধ্যায়-১২ জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: পৌষ্টিকতন্ত্র কী?উত্তর: যে তন্ত্রের মাধ্যমে পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়, তাকে পৌষ্টিকতন্ত্র বলে।প্রশ্ন: ফ্যাগোসাইটোসিস কাকে বলে?উত্তর: শ্বেত রক্তকণিকা ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে রোগজীবাণু ভক্ষণ করতে পারে। এ প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলে।প্রশ্ন: রক্তচাপ কাকে বলে?উত্তর: হূদযন্ত্র থেকে রক্তনালির মাধ্যমে রক্ত প্রবাহকালে ধমনিতে যে চাপের সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে।প্রশ্ন: ধমনি কাকে বলে?উত্তর: যেসব রক্তনালি হূৎপিণ্ড থেকে অক্সিজেনসমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গে পরিবহন করে তাদেরকে ধমনি বলে।প্রশ্ন: রিফ্লেক্স কাকে বলে? উত্তর: একটি সম্পূর্ণ স্নায়বিক প্রতিক্রিয়াকে রিফ্লেক্স বলে।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: আমরা কীভাবে উদ্দীপনা বুঝতে পারি?উত্তর: কোষদেহ থেকে অ্যাক্সনের মধ্য দিয়ে তা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে। পরে প্রান্তীয়ভাবে সংযুক্ত অপর একধরনের বহির্মুখী স্নায়ুকোষের মাধ্যমে অনুভূতি উদ্দীপনা স্থলে ফিরে আসে। তখন আমরা উদ্দীপনা বুঝতে পারি।প্রশ্ন: হূৎপিণ্ডকে কেন পাম্পযন্ত্রের সঙ্গে তুলনা করা হয়?উত্তর: হূৎপিণ্ড হূদপেশি দ্বারা তৈরি একটি সজীব পাম্পযন্ত্রবিশেষ। হূৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে রক্ত সারা দেহে সঞ্চালিত হয়। তাই হূৎপিণ্ডকে পাম্পযন্ত্রের সঙ্গে তুলনা করা হয়।প্রশ্ন: হূৎপিণ্ডকে সুস্থ রাখা জরুরি কেন?উত্তর: হূৎপিণ্ডকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। কারণ হূৎপিণ্ড সুস্থ থাকলে সমস্ত শরীরে রক্ত প্রবাহ চলতে থাকবে এবং শরীর সুস্থ থাকবে। এ ছাড়া হূৎপিণ্ড সুস্থ থাকলে এর বিভিন্ন রোগ যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, বাতজ্বর ইত্যাদি হবে না।প্রশ্ন: ফুসফুসের সঙ্গে রক্তের সম্পর্ক কী?উত্তর: ফুসফুসের সঙ্গে রক্তের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কারণ রক্ত ফুসফুসে গিয়ে পরিশুদ্ধ হয়ে আবার হূৎপিণ্ডে ফিরে আসে। ফুসফুস থেকেই রক্তের O2 ও CO2 এর বিনিময় ঘটে।অধ্যায়-১৩ জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: প্রতিধ্বনি কাকে বলে?উত্তর: কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে পৌঁছায়, তবে ওই শব্দকে মূল শব্দের প্রতিধ্বনি বলে।প্রশ্ন: শব্দের অনুভূতি মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী হয়?উত্তর: শব্দের অনুভূতি মস্তিষ্কে ০.১ সেকেন্ড স্থায়ী হয়।প্রশ্ন: প্রতিফলক সর্বনিম্ন কত দূরে থাকলে প্রতিধ্বনি শোনা যাবে?উত্তর: প্রতিফলক সর্বনিম্ন ১৬.৫ মিটার দূরে থাকলে প্রতিধ্বনি শোনা যাবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল