বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অনুপ্রাস ১. অনুসর্গ কী? ক. শব্দ বিভক্তি খ. উপসর্গ গ. ক্রিয়া বিভক্তি ঘ. অব্যয়২. অনুসর্গ কী কাজ করে?ক. বিভক্তির কাজ করে খ. শব্দের অর্থ স্পষ্টতর করে গ. শব্দের অর্থের পরিবর্তন করে ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে৩. ‘বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা’—এই বাক্যে ‘বিনে’ অনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে?ক. সঙ্গে খ. প্রয়োজনে গ. নিমিত্তে ঘ. ব্যতিরেকে/অভাবে৪. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’—এখানে ‘বিনা’ কী?ক. উপসর্গ খ. অনুসর্গ গ. বিভক্তি ঘ. কারক৫. ‘শত্রুর সহিত সন্ধি চাই না’—এখানে ‘সহিত’ অনুসর্গ কী অর্থে ব্যবহূত হয়েছে? ক. অবধি অর্থে খ. সমগামিতা অর্থে গ. বিনা অর্থে ঘ. সমসূত্রে অর্থে৬. ‘শরতের পরে আসে বসন্ত’—বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?ক. বিরতি খ. অবধি গ. স্বল্প বিরতি ঘ. দীর্ঘ বিরতি৭. ‘কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’—‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?ক. ব্যাপার খ. প্রার্থনা গ. নিমিত্ত ঘ. প্রসঙ্গ৮. ‘সীমার মাঝে অসীম তুমি’ বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?ক. ব্যাপ্তি অর্থে খ. ঐকদেশিক অর্থে গ. মধ্যে অর্থে ঘ. নিকট অর্থে৯. ‘নিমেষ তরে ইচ্ছা করে বিকট উল্লাসে’ বাক্যে অনুসর্গ কোনটি?ক. নিমেষ খ. তরে গ. ইচ্ছা ঘ. বিকট১০. কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো? ক. বিনা, সনে, পরে খ. মরিমরি, বাঃ, বেশ গ. যেমন, যথা, যত ঘ. টুংটাং, শনশন, টলমল১১. যেসব অব্যয়সূচক শব্দ কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তিরূপে ব্যবহূত হয়, তাদের কী বলে?ক. নাম প্রকৃতি খ. কৃৎ প্রত্যয় গ. উপসর্গ ঘ. অনুসর্গ১২. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি?ক. উপসর্গ খ. কর্মপ্রবচনীয় গ. প্রত্যয় ঘ. বিভক্তি১৩. কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ?ক. অনু, উপ খ. পক্ষে, জন্যে গ. যেন, যে ঘ. কিংবা, নতুবা বাক্য প্রকরণ ১। সরল উদ্দেশ্য কাকে বলে?ক. পদক্রম অনুসারী কর্তৃপদকে খ. একবচন সংবলিত কর্তৃপদকে গ. একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে ঘ. সরল বাক্যে অবস্থিত কর্তৃপদকে২। ভাষার মূল উপকরণ কী? ক. ধ্বনি খ. বাক্য গ. শব্দ ঘ. বর্ণ৩। ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়?ক. গুরুচণ্ডালী খ. আকাঙ্ক্ষার ভুল প্রয়োগ গ. উপমার প্রয়োগ ভুল ঘ. দুর্বোধ্যতা৪। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি গ. যোগ্যতা ঘ. ইচ্ছা৫। ‘ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি’—এক কথায় প্রকাশ কোনটি?ক. জিতেন্দ্রিয় খ. ইন্দ্রজিত গ. জীবন্মৃত ঘ. কৃতদার৬। একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?ক. আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা খ. আকাঙ্ক্ষা ও আসত্তি, বাকবিধি ও যোগ্যতা গ. আসত্তি ও যোগ্যতা ঘ. আকাঙ্ক্ষা ও আসত্তি৭। বাক্যের মৌলিক উপাদান কী?ক. যোগ্যতা খ. আসত্তি গ. আকাঙ্ক্ষা ঘ. শব্দ৮। ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’—এর এক কথায় প্রকাশ কোনটি?ক. অনিবার্য খ. দুর্নিবার গ. দুর্দমনীয় ঘ. রোরুদ্যমান৯। ‘যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না’—তাকে এক কথায় কী বলে?ক. উরগ খ. ক্ষণপ্রভা গ. অনুসূয়া ঘ. অনুচ্চার্য১০। ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি’—উদাহরণটি কোন বাক্যের? ক. সরল বাক্য খ. জটিল বাক্য গ. যৌগিক বাক্য ঘ. সংযুক্ত বাক্য১১। বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম কী? ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. পূর্ণতা ঘ. যোগ্যতা১২। আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা—এই তিনটি একটি বাক্যের কী? ক. অংশ খ. বৈশিষ্ট্য গ. গুণ ঘ. প্রকারভেদ১৩। ‘আমার হূদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল’—বাক্যটিতে কোন দোষ আছে?ক. বাগধারার দোষ খ. গুরুচণ্ডালী দোষ গ. উপমার ভুল প্রয়োগ ঘ. বাহুল্য দোষ১৪। ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’—বাক্যটি কোন বাক্যের উদাহরণ?ক. সরল বাক্য খ. যৌগিক বাক্য গ. জটিল বাক্য ঘ. মিশ্র বাক্য১৫। বাক্যে এক পদের পদ অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?ক. আকাঙ্ক্ষা খ. যোগ্যতা গ. আসত্তি ঘ. অর্থসংগতি।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অনুপ্রাস: ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. খবাক্য প্রকরণ : ১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. ক।