একটি সৃজনশীল প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ ব্যবসা পরিচিতি বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। # নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাওজনাব শরিফ সাহেব নিজের মনিহারি দোকানের কিছু পণ্যের জন্য ‘মডার্ন স্টোরস’-এর মালিক জনাব শফিকের কাছে একটি পত্র লেখেন। ওই পত্রে ৪ ডজন বল, ৩ ডজন খাতা ও ১২ ডজন কলম ক্রয়ের কথা উল্লেখ করেন। প্রশ্ন-ক: বিক্রেতা ক্রেতার কাছে পণ্য প্রেরণের সংবাদ দিয়ে কোন পত্র লেখেন?খ. অভিযোগপত্র বলতে কী বোঝায়?গ. শরিফ সাহেবের পণ্য সংগ্রহের জন্য গৃহীত ব্যবস্থাকে কী বলে—ব্যাখ্যা করো। ঘ. জনাব শফিকের ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার জন্য করণীয় কী? মতামত দাও। উত্তর: ক. বিক্রেতা ক্রেতার কাছে পণ্য প্রেরণের সংবাদ দিয়ে চালানপত্র লেখেন। উত্তর: খ. ক্রেতা যখন বিক্রেতার কাছে প্রেরিত পণ্য সম্পর্কে অভিযোগ পেশ করে পত্র লেখেন, তাকে অভিযোগপত্র বলে।বিক্রেতার প্রেরিত পণ্য নমুনা অনুযায়ী না হলে নষ্ট, ত্রুটিপূর্ণ, নিকৃষ্টমানের হলে; পরিমাণ বা ওজনে সমস্যা দেখা দিলে ক্রেতা ওই পণ্যের ত্রুটি বা বিচ্যুতির কথা উল্লেখ করে এবং প্রয়োজনবোধে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে যে পত্র লেখেন তাকে অভিযোগপত্র বলে। উত্তর: গ. শরিফ সাহেবের পণ্য সংগ্রহের জন্য গৃহীত ব্যবস্থাটি হচ্ছে ফরমাশপত্র। আমরা জানি, ক্রেতা নির্দিষ্ট পণ্য সংগ্রহের জন্য বিক্রেতা বা সরবরাহকারীর কাছে যে লিখিত নির্দেশ প্রদান করেন, তাকে ফরমাশপত্র বলে। উদ্দীপকের শরিফ সাহেব তাঁর মনিহারি সামগ্রী ক্রয়ের জন্য ‘মডার্ন স্টোরস’-এর মালিক জনাব শফিকের কাছে একটি পত্র প্রেরণ করেন। তাই শরিফ সাহেবের প্রেরিত পত্রকে ফরমাশপত্র বলে। উত্তর: ঘ. জনাব শফিক ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার জন্য জনাব শরিফের প্রেরিত ফরমাশপত্রের উত্তরে ফরমাশের প্রাপ্তি স্বীকারপত্র পাঠাবেন। আমরা জানি, ক্রেতার কাছে পণ্যের অর্ডার পাওয়ার পর বিক্রেতা ওই ফরমাশের প্রাপ্তিস্বীকার করে যে পত্র লেখেন, তাকে ফরমাশ স্বীকারপত্র বলে। উদ্দীপকে শফিক সাহেব শরিফ সাহেবের প্রেরিত ফরমাশপত্রের প্রাপ্তিস্বীকার করে তাঁকে ফরমায়শ প্রাপ্তিস্বীকার পত্র লিখে পাঠাবেন। এ পত্র পেলে শরিফ সাহেব নিশ্চিত হতে পারবেন যে তিনি কিছু দিনের মধ্যে পণ্য পাচ্ছেন। ফলে উভয়ের মধ্যে ব্যবসায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে। কেননা, ক্রেতার কাছ থেকে অর্ডারপ্রাপ্তি বিক্রেতা বা সরবরাহকারীর কাছে একটি মহামূল্যবান বিষয়। এ পত্র প্রেরণের মাধ্যমে উভয়ের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় হয় এবং ব্যবসায়িক জগতে সুনাম বৃদ্ধি পায়।