একবার তৈরি স্যালাইন ছয় ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৬প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-৫ ৪. রোগজীবাণু বহনকারী স্ত্রী — মশার কামড়ে ম্যালেরিয়া হয়।উত্তর: রোগজীবাণু বহনকারী স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয়।৫. একবার তৈরি স্যালাইন — ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না।উত্তর: একবার তৈরি স্যালাইন ছয় ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না।৬. মানবদেহে প্রবেশের পর আমাশয় জীবাণুর—ঘটে।উত্তর: মানবদেহে প্রবেশের পর আমাশয় জীবাণুর বংশবৃদ্ধি ঘটে।৭. রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে — হয়।উত্তর: রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে জন্ডিস হয়।৮. গ্রামের চেয়ে শহরেই — রোগটি বেশি হয়।উত্তর: গ্রামের চেয়ে শহরেই টাইফয়েড রোগটি বেশি হয়।৯. পানিবাহিত রোগ থেকে বাঁচার প্রধান উপায় হলো — পানি পান করা।উত্তর: পানিবাহিত রোগ থেকে বাঁচার প্রধান উপায় হলো নিরাপদ পানি পান করা।১০. যক্ষ্মা একটা মারাত্মক বায়ুবাহিত — রোগ।উত্তর: যক্ষ্মা একটা মারাত্মক বায়ুবাহিত সংক্রামক রোগ।১১. যক্ষ্মাকে — বা — বলা হয়।উত্তর: যক্ষ্মাকে টিবি বা ক্ষয়রোগ বলা হয়।১২. — কৃমি মানুষের অন্ত্রে বড় হয় ও ডিম পাড়ে।উত্তর: গোল কৃমি মানুষের অন্ত্রে বড় হয় ও ডিম পাড়ে।১৩. কৃমি — প্রধান কারণ।উত্তর: কৃমি অপুষ্টির প্রধান কারণ।১৪. — নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়।উত্তর: স্ট্রেপটোকক্কাস নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়।১৫. — নামক এক বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়।উত্তর: এইচআইভি নামক এক বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল