একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Linking Wordsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের চার নম্বর প্রশ্ন অর্থাৎ Linking Words নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট পাঁচটি শূন্যস্থান সংবলিত একটি passage দেওয়া থাকবে এবং নম্বর থাকবে পাঁচ। উত্তর লেখার সময় passageটি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। পূর্ণাঙ্গ প্রশ্ন আলোচনার আগে Linking Words-এর প্রয়োগ জেনে নেব।Rule 17: Firstly/secondly/thirdly (প্রথমত/দ্বিতীয়ত...): কোনো বক্তব্যকে ধারাবাহিকভাবে লিখতে গেলে এই Linkers ব্যবহূত হয়। যেমন:(a) There are many ways to solve the food problem in Bangladesh. Firstly, we must sustain the present production of food. Secondly, we must control the rapid population growth. Thirdly, steps should be taken against the fragmentation of land. Fourthly, modern and scientific method of cultivation should be introduced. Rule 18: But/On the other hand/On the contrary/ Instead of that/Whereas/In contrast (কিন্তু/অন্য দিকে): আগে লিখিত কোনো বক্তব্যের বিপরীত কোনো বক্তব্য লিখতে গেলে এই ধরনের Linkers ব্যবহূত হয়। যেমন: I expected you that day. But you did not come.I do not like him. But he likes me very much. Dhaka is over-populated. On the other hand/On the contrary/In contrast/In contrast with this/ whereas, Khulna is less populated.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল