একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকাTransformation of sentences প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের part-A-এর transformation of sentences নিয়ে আলোচনা করব। এ ক্ষেত্রে একটি ছোট passage দেওয়া থাকবে এবং passage-এর অন্তর্ভুক্ত পাঁচটি sentence-এর নিচে দাগ টানা থাকবে। প্রত্যেকটি sentence-এর ডান পাশে বন্ধনীর ভেতর নির্দেশ দেওয়া থাকবে। নির্দেশ অনুসারে sentence গুলোকে পরিবর্তন করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫। পূর্ণাঙ্গ প্রশ্ন তুলে ধরার আগে transformation-এর নিয়মগুলো আলোচনা করবো।Assertive to InterrogativeRule-1: বাক্যটি Affirmative (হ্যাঁ-বোধক) হলে interrogative করার সময় negative করতে হবে এবং বাক্যটি negative (না-বোধক) হলে interrogative করার সময় affirmative (হ্যাঁ-বোধক) করতে হবে। অর্থাৎ not থাকলে not উঠে যাবে এবং not না থাকলে not দিতে হবে। example: Assertive: He is my brother. Interrogative: Is he not my brother? Assertive: Rina does not go to school. Interrogative: Does Rina go to school? Assertive: They could not drink the salty water. Interrogative: Could they drink the salty water? Try yourself: (b) He was present in the meeting. (c) We are the citizens of Bangladesh. (d) Shakespeare is the greatest dramatist in the world. (e) Dhaka is the capital of Bangladesh. Rule-2: Auxiliary verb বিহীন assertive sentence যদি present indefinite tense হয় তবে don’t/doesn’t এবং past indefinite tense হলে did/didn’t কে sentence-এর প্রথমে বসিয়ে interrogative করতে হয়। Example: Assertive: He learns his lesson regularly. Interrogative: Doesn’t he learn his lesson regularly? Assertive: He went to school. Interrogative: Didn’t he go to school? Rule-3: Nobody/no one/none যুক্ত বাক্যকে interrogative করার সময় nobody/ no one/ none-এর পরিবর্তে who বসাতে হবে। আর কোনো পরিবর্তন হবে না। তবে বাক্যটি affirmative হবে। Example: Assertive: Nobody believes him. Interrogative: Who believes him? Assertive: No one will support it. Interrogative: Who will support it? Rule-4: Everyone/ everybody/ all যুক্ত sentence কে interrogative sentence-এ পরিবর্তন করার সময় everyone/ everybody/ all-এর পরিবর্তে প্রথমে who বসবে। তারপর auxiliary verb এবং মূল verb-এর present form বসিয়ে বাকি অংশ লিখতে হবে। Example: Assertive: Everybody wishes to be rich. Interrogative: Who does not wish to be rich? Assertive: Everybody hates a liar. Interrogative: Who doesn’t hate a liar? Assertive: Everybody praises an honest man. Interrogative: Who does not praise an honest man? # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল