সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকাTransformation of sentencesপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের part-A-এর Transformation of sentences নিয়ে আলোচনা করব। এ ক্ষেত্রে একটি ছোট passage দেওয়া থাকবে এবং passage-এর অন্তর্ভুক্ত পাঁচটি sentence-এর নিচে দাগ টানা থাকবে। প্রতিটি sentence-এর ডান পাশে বন্ধনীর ভেতর নির্দেশ দেওয়া থাকবে। নির্দেশ অনুসারে sentence-গুলোকে পরিবর্তন করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫। পূর্ণাঙ্গ প্রশ্ন আলোচনার আগে এসো আমরা transformation-এর গুরুত্বপূর্ণ নিয়মগুলো জেনে নিই।Definition of sentence: একগুচ্ছ শব্দ একত্র হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে sentence বলে।Classification of sentences: According to structure sentences are divided into three. Such as-1. Simple sentence 2. Compound sentence 3. Complex sentence1. Simple sentence: যে sentence-এ একটি মাত্র subject ও একটি মাত্র finite verb থাকে, তাকে simple sentence বলে।a) The boys play football in their playground everyday. b) Because of his illness, he could not come to college yesterday. c) He came to Dhaka at the age of five. 2. Compound sentence: যদি কোন sentence-এ একাধিক principal clause conjunction দ্বারা যুক্ত থাকে, তাকে compound sentence বলে। note: compound sentence-এ সবগুলো clause-ই main clause অর্থাৎ স্বাধীন clausea) He is rich but he is honest. b) The boy went home and he found his father ill. c) Read attentively or you will not cut a good figure in the Board Examination.3. Complex sentence: যে sentence-এ একটি মাত্র principal clause এবং এক/একাধিক subordinate clause থাকে, তাকে complex sentence বলে।a) Although he is poor, he is honest. b) Since he is very honest, he does not take bribe. c) When we came, it was raining cats and dogs.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল