একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Linking Wordsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের চার নম্বর প্রশ্ন অর্থাৎ Linking Words নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট পাঁচটি শূন্যস্থান সংবলিত একটি passage দেওয়া থাকবে এবং নম্বর থাকবে পাঁচ। উত্তর লেখার সময় passageটি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। পূর্ণাঙ্গ প্রশ্ন আলোচনার আগে Linking Words-এর প্রয়োগ জেনে নেব।Rule 19: Otherwise/lest (অন্যথা/পাছে): একটি ঘটনা না ঘটলে বা একটি কাজ না হলে অপর ঘটনাটি ঘটে বা ঘটতে পারে এমন বোঝাতে দুটি ঘটনা বা কাজের মধ্যে এই ধরনের Linkers ব্যবহূত হয়। যেমন: They walked fast lest they should miss the train. Hurry up lest you should miss the bus. Do it in time. Otherwise you will be punished. Walk fast lest you should miss the train.Rule 20: For instance/for example/such as/like/ namely/that is to say (যেমন/অর্থাৎ): উদাহরণ হিসেবে কিছু তথ্য যোগ করতে এই ধরনের Linkers ব্যবহূত হয়. যেমন: Bangladesh is a developing country. Its GDP rate is growing very fast. For instance/ For example, it is earning a huge amount of foreign currency from its various sectors namely man-power, garments and leather. That is to say, it has achieved a dramatic output from these sectors. Other sectors are also promising like these sectors such as jute, handicrafts, shrimps etc. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল