Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ২ নম্বর প্রশ্ন অর্থাত্, appropriate prepositions নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট ৫টি শূন্যস্থানসংবলিত একটি passage (with clue/without clue) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ৫। উত্তর লেখার সময় passage-টি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। পূর্ণাঙ্গ passage আলোচনার আগে preposition-এর ব্যবহারগুলো জেনে নেব।Step-1: To-এর ব্যবহারRule-1: কোনো কিছুর দিক ও অভিমুখ বোঝাতে to ব্যবহূত হয়। যেমন: a. She is going to college.b. It fell to the ground.Rule-2: কোনো কিছুর দুরত্ব বোঝাতে to ব্যবহূত হয়। যেমন: a. Her hair fell to her waist.b. It is 140 miles from Dhaka to Sirajgonj.Rule-3: কোনো নির্দিষ্ট স্থানে উপনীত হওয়া বোঝাতে to ব্যবহূত হয়। যেমন: a. The vegetables were cooked to perfection. b. She tore the letter to pieces.Rule-4: কোনো পরিধির সীমানা বা সময়ের ব্যাপ্তি বোঝাতে to ব্যবহূত হয়। যেমন:a. I would say he was 25 to 30 years old.b. We work from Monday to Friday.Rule-5: কোনো কিছুর সূচনার পূর্বে to ব্যবহূত হয়। যেমন: a. How long is it to lunch.b. It is five to ten.Rule-6: কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছু গ্রহণ করে বোঝাতে to ব্যবহূত হয়। যেমন: a. He gave it to his younger brother. b. I shall explain to you where everything goes.Rule-7: কোনো কর্মের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তু প্রভাবিত হয় বোঝাতে to ব্যবহূত হয়। যেমন: a. He is devoted to his family.b. What have you done to your hair.Rule-8: দুটি বস্তু সম্পৃক্ত রয়েছে এমন বোঝাতে to ব্যবহূত হয়। যেমন:a. Attach this rope to the front of the car.b. This is attached to that.Rule-9: সম্পর্কে কিংবা বিষয় বোঝাতে to ব্যবহূত হয়। যেমন: a. It was a threat to the world peace.b. She made a reference to her recent book.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল