Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ, appropriate prepositions নিয়ে আলোচনা করব।Step-1: To-এর ব্যবহারRule-10: তুলনা বা অনুপাতের অগ্রাধিকার বোঝাতে to ব্যবহূত হয়। যেমন:a. I prefer reading to writing.b. We won by six goals to three.Rule-11: পরিমাপ বা হার বোঝাতে to ব্যবহূত হয়। যেমন: a. There are 2.54 centimeters to an inch.b. This car goes 30 miles to the gallon.Rule-12: কোনো ব্যক্তি বা বস্তুর সম্মানার্থে নির্দেশ করতে to ব্যবহূত হয়। যেমন: a. This is the monument to the soldiers who died in the war.b. Let us drink to Julia and her new job.Step-2: At-এর ব্যবহারRule-1: কোনো ছোট স্থান বোঝাতে ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:a. He lives at Mohammadpur in Dhaka.b. The accident happened at the corner of the street.Rule-2: কোনো ব্যক্তি যে স্থানে কর্ম সম্পাদন করে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:a. Rana is at the bank now.b. She was at Oxford University.Rule-3: কোনো কিছু যে সময়ে ঘটে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:a. He left the college at 2 p.m. with others.b. They woke at dawn.Rule-4: বয়স বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:a. She got married at 25 and died in 2002.b. He left school at the age of 16.Rule-5: বয়স, দিক ও কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:a. What are you looking ... ?b. She pointed a gun... the bird.Rule-6: দূরত্ব বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:a. It held at arms length.b. Can you read the cine board at 50 metres?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল