Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ, appropriate prepositions নিয়ে আলোচনা করব।Step-6: Before-এর ব্যবহারRule-1: একটি কাজের আগে আরেকটি কাজ হয়েছে বোঝাতে before ব্যবহূত হয়। যেমন:(a) The doctor had died before the patient came.(b) The patient had died before the doctor came.Rule-2: আগে বা পূর্বে বোঝাতে before ব্যবহূত হয়। যেমন: Leave your keys at the reception before departure.The year before last he won a gold medal.Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর সম্মুখে বোঝাতে before ব্যবহূত হয়। যেমন:(a) They knelt before the throne.(b) She appeared before the judge.Rule-4: কোনোক্রমে কিংবা বিন্যস্তভাবে কোনো ব্যক্তি বা বস্তু অগ্রসর হওয়া বোঝাতে before ব্যবহূত হয়। যেমন: Your name is before my name in the list.He puts his work before everything.Step-7: After-এর ব্যবহারRule-1: কোনো কার্য সম্পাদনের পর বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:(a) We shall leave after lunch.(b) Let us meet them day after tomorrow.Rule-2: কোনো কিছু অনেকবার বা বিরামহীনভাবে ঘটে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:(a) The warmth is increasing day after day.(b) I have told you time after time not to do that.Rule-3: প্রস্থান করেছে এমন কারও পশ্চাতে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:(a) Shut the door after you.(b) I am always having to clean up after the children.Rule-4: গুরুত্বের দিক থেকে কিংবা ক্রয়ের দিক থেকে কোনো ব্যক্তি বা বস্তু অনুগামী হওয়া অর্থে after ব্যবহূত হয়। যেমন:(a) Your name comes after my name in the list.(b) He is the talent after Einstein.Rule-5: ফলস্বরূপ কিংবা যা ঘটেছে তার কারণ স্বরূপ বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:(a) I shall never forget him after what he said.(b) As he is very old, I look after him.Rule-6: কোনো ব্যক্তি বা বস্তুর নাগাল পেতে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:(a) One should not hanker after earthly joys.(b) The police are hankering after the thief.Rule-7: কোনো ব্যক্তি বা বস্তুর নামানুসারে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:(a) This is the painting after Cox’s Bazar.(b) We named the baby ‘Talha’ after his grandfather.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল