একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ, appropriate prepositions নিয়ে আলোচনা করব।Step-12: Behind-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর পশ্চাতে বোঝাতে behind ব্যবহূত হয়। যেমন: a) Who is the girl standing behind Rahim? b) Stay close behind me.Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় স্বল্প অগ্রগতি লাভ করা বোঝাতে behind ব্যবহূত হয়। যেমন: a) He is behind the rest of the class in reading.b) We are behind schedule.Rule-3: কোনো কিছুর সূচনা কিংবা বিকাশের জন্য তাৎপর্যপূর্ণ বোঝাতে behind ব্যবহূত হয়। যেমন: a) What is behind that happy smile?b) He was the man behind the plan to build a new hospital.Step-13: Beyond-এর ব্যবহারRule-1: বেশি কিছু বোঝাতে beyond ব্যবহূত হয়। যেমন:a) Our success was far beyond what we thought possible.b) She has got nothing beyond her state pension.Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর নাগালের বাইরে কিংবা সামর্থ্যের মধ্যে বোঝাতে beyond ব্যবহূত হয়। যেমন: a) The situation is beyond our control.b) The exercise was beyond the abilities of most of the class.Step-14: Below-এর ব্যবহারRule-1: কোন কিছু বা বস্তুর তুলনায় নিচু স্তরে বা অবস্থানে থাকা অর্থে below ব্যবহূত হয়। যেমন: a) He dived below the surface of water. b) Please do not write below this line.Rule-2: কোনো ব্যক্তি বা বস্তু থেকে নিম্নমানের বা কম পরিমাণের বোঝাতে below ব্যবহূত হয়।যেমন: a) The temperature remained below freezing all day.b) Her work was well below average for the class.Step-15: By-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে By ব্যবহূত হয়। যেমন:a) The telephone is by the window. b) Come and sit by me.Rule-2: Passive verb-এর শেষে সাধারণত by ব্যবহূত হয়। যেমন:(a) The work has been done by her.(b) The floor was cleaned by them.Rule-3: কীভাবে কোনো কাজ সম্পাদিত হয়, তা বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: (a) The house is heated by gas.(b) I will contact you by letter.Rule-4: কোনো কিছুর ফলে কোনো কিছু ঘটে বোঝাতে ‘the’ ব্যতীত বিশেষ বিশেষ noun-এর পূর্বে by ব্যবহূত হয়। যেমন: (a) They met by chance.(b) I did it by mistake.Rule-5: নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: (a) Can you finish the work by five o’clock?(b) He ought to have arrived by now.Rule-6: কোনো ব্যক্তি বা বস্তু অতিক্রম করা অর্থে by ব্যবহূত হয়। যেমন: (a) He walked by me speaking. (b) They passed by the forest.Rule-7: কোনো বস্তুর মাত্রা বা পরিমাপ বোঝাতে by ব্যবহূত হয়।যেমন: (a) The bullet missed him by two inches.(b) House prices went up by 10%.Rule-8: কোনো ব্যক্তি বা বস্তুর অংশবিশেষ বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: (a) I took him by the hand. (b) She seized her by the hair.Rule-9: কোনো কিছু যে হারে সংঘটিত হয়, তা বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: (a) They are improving day...day. (b) We will do it bit...bit.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল