একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ, appropriate prepositions নিয়ে আলোচনা করব।Rule-7: কোনো ব্যক্তি কোনো কাজ যেভাবে সম্পাদন করে তা বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:(a) He behaved with great dignity. (b) She sleeps with the window open. Rule-8: কারণে কিংবা ফলস্বরূপ বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: (a) She blushed with embarrassment. (b) His fingers were numb with cold. Rule-9: কোনো কিছুর মাধ্যমে নিয়োজিত হওয়া অর্থে with ব্যবহূত হয়। যেমন: (a) She acted with a touring company for three years. (b) I am appointed in a bank with HSBC. Rule-10: কোনো ব্যক্তি বা বস্তু থেকে আলাদা বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: (a) I could never part with this ring. (b) Can we dispense with the formalities? Rule-11: সত্ত্বেও বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: (a) with all her faults I still love her. (b) with all their falsehood we forgave them.Step-27: Within– এর ব্যবহারRule-1: নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার আগে বুঝাতে within ব্যবহূত হয়। যেমন: (a) You should receive a reply within seven days. (b) Tow elections were held within the space of a year.Rule-2: কোনো কিছুর পরিসীমা কিংবা পরিধির মধ্যে বোঝাতে within ব্যবহূত হয়। যেমন:(a) That question is not within the scope of this talk. (b) We are now within range of enemy fire. Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তথা ভেতরে বুঝাতে within ব্যবহূত হয়। যেমন: (a) The noise seems to be coming from within the building. (b) There is discontent within the farming industry. Step-28: Out – এর ব্যবহারRule-1: স্থান বা বস্তুর অভ্যন্তরীণ অংশ থেকে বের হয়ে আসা অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) She ran out into the corridor. (b) I got out of bed.Rule-2: নির্দিষ্ট অবস্থায় কোনো ব্যক্তি বা বস্তু আর বিরাজমান না থাকা অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) Try and stay out of trouble. (b) I watched the car until it was out of sight, Rule-3: কোনো ব্যক্তি কোনো কর্মে আর জড়িত নেই এমন বুঝাতে out ব্যবহূত হয়। যেমন: (a) It was an awful job and I am glad to be out of it. (b) He gets out of the army in a few week. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল