একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি ও বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Appropriate Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, ধারবাহিক পাঠ আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ইংরেজি ২য় পত্রের Appropriate Prepositions নিয়ে আলোচনা করব।  Step-27: Towards-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর অভিমুখে বোঝাতে towards ব্যবহূত হয়। যেমন:(a) They were heading towards the German border. (b) She had her back towards me. Rule-2: নিকটবর্তী হওয়া কিংবা কোনো কিছু অর্জন করা অর্থে towards ব্যবহূত হয়। যেমন:(a) This is a first step towards political union.(b) They are coming towards you.Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে বোঝাতে towards ব্যবহূত হয়। যেমন: (a) He was warm and tender towards her.(b) Their attitude towards death is objectionable. Step-28: With-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর উপস্থিতি বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: (a) She lives with her parents. (b) I have a client with me right now. Rule-2: কোনো কিছু থাকা কিংবা বহন করা অর্থে with ব্যবহূত হয়। যেমন:(a) He looked at her with a hurt expression. (b) They are both in bed with flue. Rule-3: যার মাধ্যমে কোনো কিছু সম্পাদিত হয়, এমন বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:(a) Cut it with a knife. (b) It is treated with acid before being analysed.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল