একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Transformation of sentencesপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের part-A-এর Transformation of sentences নিয়ে আলোচনা করব। Compound to Simple Rule-2: And যুক্ত compound sentence-এর উভয় অংশের subject ভিন্ন হলে প্রথম clause-এর subject দিয়ে sentence শুরু করতে হয়। অতঃপর প্রথম clause-এর মূল verb-এর সঙ্গে ing যোগ করতে হয়। অন্য সব কিছু অপরিবর্তিত থাকবে। am/is/are/was/were থাকলে being এবং have/has/had থাকলে having বসবে । এতদ্ব্যতীত মূল verb-এর সঙ্গে ing যোগ হবে। যেমন: a) The tea is very hot and I cannot have it.Answer: The tea being very hot, I cannot have it.b) The marriage ceremony was over and the guests were all going to the feast. Answer: The marriage ceremony being over, the guests were all going to the feast.Rule-3: And যুক্ত compound sentence-এর উভয় অংশের subject এক এবং একটি যখন অপরটির কারণ হয়, তখন because of বসে। যেমন: a) He was ill and he could not go to the college. Answer: Because of his illness, he could not go to the college.Or. Answer: He could not go to the college, because of his illness.b) He worked hard and he passed. Answer: He passed, because of his working hard. Or. Answer: Because of his working hard, he passed. c) He has much money and he can buy a car.Answer: Because of his having much money, he can buy a car.Or. Answer: He can buy a car, because of his having much money.Rule-4: Or যুক্ত compound sentence-এর প্রথম clause-টি imperative হলে simple sentence-এ পরিবর্তন করার সময় প্রথমেই without বসবে এবং প্রথম clause-এর মূল verb-এর সাথে ing যোগ হবে or উঠে যাবে এবং sentence-এর বাকি অংশ বসবে। যেমন:a) Work hard or you will not prosper.Answer: Without working hard you will not prosper. Rule-6: But যুক্ত compound sentence-কে simple sentence-এ পরিবর্তন করার সময় but-এর পূর্বে clause-এর আগে in spite of + subject-এর possessive form + verb + ing + প্রথম clause-এর বাকি অংশ বসবে ও but উঠে যাবে + প্রথম clause-এর subject (বসবে + ২য় clause-এর বাকি অংশ বসবে। যেমন:a) He worked hard but he could not succeed.Answer: In spite of his working hard, he could not succeed. Simple to Complex Rule-1: Present participle যুক্ত simple sentence হলে present participle-এর পরের অংশের tense ও subject অনুসারে নিম্নোক্ত structure অনুযায়ী বাক্য তৈরি করতে হবে। Structure: Since/as/ when + subject + verb (tense অনুযায়ী) + participle-এর পরের অংশ। সময় বোঝালে when এবং কখন বোঝালে since/as বসে। a) Going to market she bought a nice gift.Answer: When she went to market, she bought a nice gift.b) Returning home, they found their baby crying.Answer: When they returned home, they found their baby crying. c) Seeing the bill of fare, I was startled.Answer: When I saw the bill of fare, I was startled.d) Being poor Della could not manage money.Answer: Since Della was poor, she could not manage money. # পরবর্তী অংশ ছাপা হবে আগামী সোমবার