একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নের ধারা ও মান বণ্টন  ২য় অংশপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ NCTB প্রণীত ইংরেজি ২য় পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করা হলো।ইংরেজি ২য় পত্রের পাঠ্যক্রমে দুটি অংশ রয়েছে। যথা: PART-A : Grammar (Marks : 40) এবং PART—B : Composition (Marks : 60)PART—A: Grammar (Marks : 40)Ques. No. 7 (Transformation of sentences): এ ক্ষেত্রে একটি ছোট passage দেওয়া থাকবে এবং Passage-এর অন্তর্ভুক্ত ৫টি sentence-এর নিচে দাগ টানা থাকবে। প্রত্যেকটি sentence-এর ডান পাশে বন্ধনীর ভেতর নির্দেশ দেওয়া থাকবে। নির্দেশ অনুসারে sentenceগুলোকে পরিবর্তন করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 8 (Making tag questions): এ ক্ষেত্রে উপযুক্ত Tag question দিয়ে ৫টি শূন্যস্থান পূরণ করতে হবে। এ অংশটি Dialogue বা Isolated sentence আকারে দেওয়া থাকবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 9 (Completing sentences): এ ক্ষেত্রে ৫টি Incomplete sentence দেওয়া থাকবে। উপযুক্ত শব্দগুচ্ছ দিয়ে sentenceগুলোকে পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।Ques. No. 10 (Cloze tests): এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ১০টি শূন্যস্থান সংবলিত একটি ছোট Passage দেওয়া থাকবে। Number, Person ও Tense অনুযায়ী এবং Parts of speech ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।PART—B : Composition (Marks : 60)Ques. No. 11 (Writing reports/ paragraph): পরীক্ষায় Report Writing বা Paragraph Writing-এর যেকোনো একটির ওপর প্রশ্ন থাকবে। বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১০।Ques. No. 12 (Short composition): এ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিজেদের সম্পর্কে অথবা কোনো বিয়য়, কোনো বস্তু, কোনো স্থান বা ঘটনা সম্পর্কে একটি Short composition লিখতে বলা হবে। গতানুগতিক বিষয়গুলো পরিহার করে Short composition লিখতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১৫।Ques. No. 13 (Writing formal/informal letter): পরীক্ষায় Formal letter /Informal letter-এর যেকোনো একটি লিখতে বলা হবে। কোনো প্রশ্নের বিকল্প থাকবে না। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১০।Ques. No. 14 (Writing dialogue/summary): এ ক্ষেত্রে প্রদত্ত Situation-এর ওপর একটি Dialogue লিখতে বলা হবে। Dialogue-এর বিষয়টি অবশ্যই ছাত্রছাত্রীদের জীবন ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। Dialogue writing-এর বিকল্প প্রশ্ন হিসেবে Summary writing হতে পারে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১০।Ques. No. 15 (Completing a story/an imaginary situation): এ ক্ষেত্রে কোনো Story বা কাল্পনিক কাহিনির কয়েক লাইন প্রথমে দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব কল্পনাশক্তি দিয়ে এটিকে সম্পূর্ণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১৫।