উত্তরকাঠামো আলোচনাপ্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান বিষয়টির সঠিক নির্দেশনা ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে এ বিষয়ে সহজেই এ+ পাওয়া যেতে পারে। গতকালের পর আজ পদার্থবিজ্ঞান বিষয়ের বোর্ড পরীক্ষার বিষয়বস্তু, প্রশ্নের উত্তর লেখার কৌশল, চিত্র, গাণিতিক সমস্যা, খাতার সৌন্দর্য বৃদ্ধিকরণসহ সম্ভাব্য সব বিষয় ধাপে ধাপে অলোচনা করব।উত্তর লেখার সময় যা অবশ্যই মনে রাখবে:(ক) উত্তরগুলো অবশ্যই যথাযথ ও সুলিখিত হতে হবে।(খ) গাণিতিক সূত্রগুলো প্রয়োজন অনুসারে ভেক্টর ও ক্যালকুলাস ব্যবহার করে প্রতিপাদন করার দক্ষতা অর্জন করতে হবে।(গ) গাণিতিক সমস্যার ওপর বেশি জোর দিতে হবে।(ঘ) বিষয়বস্তুর উপলব্ধি এবং প্রয়োগনির্ভর প্রশ্নগুলো মুখস্থ না করে বুঝে পড়তে হবে।(ঙ) একই প্রশ্ন বিভিন্নভাবে এলেও উত্তর লেখার মতো দক্ষতা অর্জন করতে হবে।কোন উত্তর কীভাবে লিখবে:সংজ্ঞা বা ‘বলতে কী বোঝ’ ধরনের প্রশ্নের উত্তর যেভাবে লিখবেকোনো মৌলিক রাশির সংজ্ঞায় গুণগত ও পরিমাণগত (গাণিতিক প্রকাশ) উভয় অংশই উল্লেখ করতে হবে। প্রয়োজনে চিত্র ব্যবহার করতে হবে।প্রমাণ বা ‘দেখাও যে’ ধরনের প্রশ্নের উত্তর যেভাবে লিখবে(i) প্রয়োজন অনুসারে ভেক্টর ও ক্যালকুলাস ব্যবহার করে প্রতিপাদন করার দক্ষতা অর্জন করতে হবে।(ii) কোনো সমানুপাতিক ধ্রুবক লিখলে সেটি কোন কোন রাশির ওপর নির্ভর করে, মান কীভাবে পাওয়া যায় এবং সর্বজনীন ধ্রুবক হলে তার মান কত হবে, তা উল্লেখ করতে হবে।পরীক্ষামূলক প্রশ্নের উত্তর যেভাবে লিখবে: নিচে লিখিত বিষয়গুলো ধারাবাহিকভাবে অবশ্যই উল্লেখ করতে হবে। (i) তত্ত্ব (ii) যন্ত্রের বর্ণনা (iii) চিত্র (iv) কার্যপদ্ধতি (v) হিসাব (vi) লেখচিত্র (যদি থাকে) (vii) সতর্কতা।গাণিতিক সমস্যায় (অঙ্কের) প্রশ্নে করণীয়: গাণিতিক সমস্যা সঠিকভাবে সমাধান করলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। তাই পাঠ্যবইয়ের অনুশীলনীর সমস্যা এবং উদাহরণ বারবার অনুশীলন করবে। গাণিতিক সমস্যার পূর্ণ নম্বর পেতে হলে নিচের বিষয়গুলো লক্ষ রাখতে হবে।(ক) প্রদত্ত রাশির প্রতীক ও এককসহ সংখ্যামান এবং নির্ণেয় রাশির নাম ও প্রতীক লিখতে হবে।(খ) বিভিন্ন রাশির মান, এককের বিভিন্ন পদ্ধতি দেওয়া থাকলে তা অবশ্যই একই এককের পদ্ধতিতে রূপান্তর করে নিতে হবে।(গ) ফর্মুলা লিখে তারপর যথাযথ এককসহ মান বসাতে হবে।(ঘ) হিসাবের বিভিন্ন ধাপ দেখাতে হবে।(ঙ) প্রথম পত্রের ভেক্টরের ও তাপমাত্রা অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে এবং দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ, তড়িৎ বর্তনী ও আলোক অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে চিত্র ব্যবহার করতে হবে।(চ) সংখ্যামানের মাঝখানে গুণ চিহ্ন হিসেবে (.) ব্যবহার না করে (×) ব্যবহার করতে হবে।(ছ) সংখ্যামান বৈজ্ঞানিক পদ্ধতিতে যেমন 663 10-36 বা 66.3 10-35 না লিখে 6.63 10-34 লিখতে হবে।(জ) কোণের মান বের করার ক্ষেত্রে sin-1 বা tan-1 ইত্যাদি আকারে কোণের মান না লিখে ক্যালকুলেটরের সাহায্যে সঠিক মান বের করতে হবে।(ঝ) হিসাবে sin, cos, tan ইত্যাদির মান ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করলে দশমিকের পর অন্তত পাঁচ ঘর নিতে হবে।চিত্রে করণীয়: পদার্থবিজ্ঞানের অনেক জটিল বিষয়কে চিত্রের সাহায্যে সহজ করে উপস্থাপন করা যায়। সে জন্য—(ক) প্রশ্নে উল্লেখ না থাকলেও প্রয়োজনীয় চিত্র দিতে হবে। কেননা প্রশ্নোত্তরে চিত্রের গুরুত্ব হিসেবে নম্বর বণ্টন করা হয়ে থাকে।(খ) কোনো কোনো গাণিতিক সমস্যায় (অঙ্কের) চিত্র ব্যবহার করতে হয়। যেমন: (i) প্রথম পত্রের ভেক্টরের ও তাপমাত্রা অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে এবং (ii) দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ, তড়িৎ বর্তনী ও আলোক অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে চিত্র ব্যবহার করা দরকার। চিত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় : (ক) চিত্র অবশ্যই পেনসিল (এইচ-বি) দিয়ে সঠিকভাবে পরিষ্কার করে আঁকতে হবে।(খ) ভেক্টর রাশির ক্ষেত্রে (যেমন: বল, বেগ, প্রাবল্য, ভরবেগ ইত্যাদি) দিক দেখাতে হবে।(গ) আলোকবিদ্যার চিত্রে আলোর দিক দেখাতে হবে।(ঘ) বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে কোষ বা ব্যাটারির প্রতীক নির্ভুল হতে হবে এবং তড়িৎপ্রবাহের দিক দেখাতে হবে।সময় বিষয়ে করণীয়: পরীক্ষায় সময়ের সঠিক ব্যবহার না জানার কারণে অনেকেই জানা প্রশ্নের উত্তর দিতে পারে না। এমনকি জানা অঙ্ক বা গাণিতিক সমস্যার উত্তর বাদ রেখে চলে আসতে হয়। কোন প্রশ্নের উত্তরে কতটুকু সময় দিতে হবে, তার একটা সম্ভাব্য হিসাব তোমার মাথায় তাৎক্ষণিকভাবে রাখতে হবে। কোনো প্রশ্নের উত্তর বেশি জানা বলে বেশি সময় খরচ করে ফেললে পরে সময়ের অভাবে শেষের দিকের প্রশ্নের উত্তর দিতে পারবে না বা দায়সারাভাবে উত্তর দিতে হবে। বেশি সময় দিয়ে লেখা কোনো প্রশ্নোত্তরে দুই নম্বর বাড়তি জুটলেও সময়ের অভাবে পাঁচ-ছয় নম্বর নষ্ট হওয়ার ভয় থাকে।প্রতি ১ নম্বরের জন্য ২ মিনিট সময় ব্যয় করতে পারবে। যেমন: একটি প্রশ্নে মান-৫। এ ক্ষেত্রে তুমি ওই প্রশ্নের উত্তরে ৫ × ২ = ১০ মিনিট সময় ব্যয় করতে পারবে। বড় প্রশ্ন—যেগুলো লিখতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগে, সেগুলো ছোট করে নিতে হবে অথবা দ্রুত লেখার অভ্যাস করতে হবে।