একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকা প্রশ্নোত্তরের কৌশল প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তরের কৌশল আলোচনা করবো।উত্তর লেখার সময় যা অবশ্যই মনে রাখবে:ক) উত্তরগুলো অবশ্যই যথাযথ (টু দ্য পয়েন্ট) ও সুলিখিত হতে হবে। খ) গাণিতিক সূত্রগুলো প্রয়োজন অনুসারে ভেক্টর ও ক্যালকুলাস ব্যবহার করে প্রতিপাদন করার দক্ষতা অর্জন করতে হবে। গ) গাণিতিক সমস্যার ওপর বেশি জোর দিতে হবে। ঘ) বিষয়বস্তুর উপলব্ধি এবং প্রয়োগ নির্ভর প্রশ্নগুলো মুখস্থ না করে বুঝে পড়তে হবে। ঙ) একই প্রশ্ন বিভিন্নভাবে এলেও উত্তর লেখার মতো দক্ষতা অর্জন করতে হবে। কোন উত্তর কীভাবে লিখবেসংজ্ঞা বা ‘বলতে কি বোঝো’ ধরনের প্রশ্নের উত্তর কীভাবে লিখবে:কোনো মৌলিক রাশির সংজ্ঞায় গুণগত ও পরিমাণগত (গাণিতিক প্রকাশ) উভয় অংশই উল্লেখ করতে হবে। প্রয়োজনে চিত্র ব্যবহার করতে হবে। প্রমাণ বা ’দেখাও যে ’ ধরনের প্রশ্নের উত্তর কীভাবে লিখবে:(i) প্রয়োজন অনুসারে ভেক্টর ও ক্যালকুলাস ব্যবহার করে প্রতিপাদন করার দক্ষতা অর্জন করতে হবে। (ii) কোনো সামানুপাতিক ধ্রুবক লিখলে সেটি কোন কোন রাশির ওপর নির্ভর করে, মান কীভাবে পাওয়া যায় এবং সর্বজনীন ধ্রুবক হলে তার মান কত হবে, তা উল্লেখ করতে হবে। পরীক্ষামূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে:নিম্নলিখিত বিষয়গুলো ধারাবাহিকভাবে অবশ্যই উল্লেখ করতে হবে (i) তত্ত্ব (ii) যন্ত্রের বর্ণনা (iii) চিত্র (iv) কার্যপদ্ধতি (v) হিসাব (vi) লেখচিত্র (যদি থাকে ) (vii) সতর্কতা গাণিতিক সমস্যায় (অঙ্কের) প্রশ্নে করণীয়: গাণিতিক সমস্যা সঠিকভাবে সমাধান করলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। তাই পাঠ্যবইয়ের অনুশীলনীর সমস্যা এবং উদাহরণ বারবার অনুশীলন করবে। গাণিতিক সমস্যার পূর্ণ নম্বর পেতে হলে নিম্নের বিষয়গুলো লক্ষ রাখতে হবে।ক) প্রদত্ত রাশির প্রতীক ও এককসহ সংখ্যামান এবং নির্ণেয় রাশির নাম ও প্রতীক লিখতে হবে। খ) বিভিন্ন রাশির মান এককের বিভিন্ন পদ্ধতি দেওয়া থাকলে তা অবশ্যই একই এককের পদ্ধতিতে রূপান্তর করে নিতে হবে। গ) ফর্মুলা লিখে তারপর যথাযথ এককসহ মান বসাতে হবে। ঘ) হিসাবের বিভিন্ন ধাপ দেখাতে হবে। ঙ) প্রথম পত্রের ভেক্টরের ও তাপমাত্রা অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে এবং দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ, তড়িৎ বর্তনী ও আলোক অধ্যায়ের কিছু অঙ্কের সমাধানে চিত্র ব্যবহার করতে হবে।চ) সংখ্যামানের মাঝখানে গুণ চিহ্ন হিসেবে (.) ব্যবহার না করে () ব্যবহার করতে হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল