অধ্যায়-১ তাপ ও গ্যাসসুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পদার্থবিজ্ঞান ১ম পত্রের তাপ ও গ্যাস অধ্যায় থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।প্রশ্ন: সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পচাপ কী? সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পের পার্থক্য নির্দেশ করো।উত্তর: সম্পৃক্ত বাষ্পচাপ: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে যদি সর্বাধিক পরিমাণ বাষ্প থাকে, তাহলে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। আর সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে, তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে।অসম্পৃক্ত বাষ্পচাপ: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে, তার চেয়ে কম বাষ্প থাকলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। আর অসম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে, তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে।প্রশ্ন: সংজ্ঞা দাও: আর্দ্রতামিতি, পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা।উত্তর: আর্দ্রতামিতি: পদার্থবিজ্ঞানের যে শাখায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ নিয়ে আলোচনা করা হয়, তাকে আর্দ্রতামিতি বলে।পরম আর্দ্রতা: বায়ুর প্রতি একক আয়তনে বিদ্যমান জলীয়বাষ্পের ভরকে ওই স্থানের পরম আর্দ্রতা বলে।তাৎপর্য: কোনো স্থানের পরম আর্দ্রতা 2.5 10-3 kg-m-3 বলতে বোঝায় ওই স্থানের প্রতি ঘনমিটার বায়ুতে 2.5 10-3 kg জলীয়বাষ্প আছে।আপেক্ষিক আর্দ্রতা: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের নির্দিষ্ট আয়তনের বায়ুতে বিদ্যমান জলীয়বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় ওই একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয়বাষ্পের ভরের অনুপাতকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলা হয়।আপেক্ষিক আর্দ্রতা R হলে—সাধারণত আপেক্ষিক আর্দ্রতাকে শতকরা হিসেবে ধরা হয়।তাৎপর্য: কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 65% বলতে বোঝা যায়, বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন, তার 65% ওই স্থানের বায়ুতে উপস্থিত আছে।প্রশ্ন: সিক্ত ও শুষ্ক বালব আর্দ্রতামাপক যন্ত্রের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়, বর্ণনা করো।উত্তর: কম আর্দ্র বায়ুতে বাষ্পায়ন দ্রুত হয় এবং সিক্ত বালব থার্মোমিটারের পাঠ কমে যায়। ফলে দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য বেড়ে যায়। দুই থার্মোমিটারের পাঠের পার্থক্য পর্যবেক্ষণ করে বায়ু কতটা শুষ্ক বা আর্দ্র, তা জানা যায়। থার্মোমিটারের পাঠের পার্থক্য:১. বেশি হলে বুঝতে হবে আবহাওয়া শুষ্ক।২. কম হলে বুঝতে হবে আবহাওয়া আর্দ্র।৩. ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে বৃষ্টির সম্ভাবনা আছে।৪. হঠাৎ কমে গেলে বুঝতে হবে ঝড় হতে পারে।