একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক ঢাকা স্টেট কলেজ, ঢাকাPrepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। Step-17: In-এর ব্যবহারRule-8: কোনো কিছুর গঠন, অবয়ন, বিন্যাস কিংবা পরিমাপ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: They sat in rows. Rule-9: ভাষা, ব্যবহূত উপকরণ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:Say it in English. Rule-10: কোনো কিছুর সম্পর্ক বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: This is the country rich in minerals. Step-18: Into-এর ব্যবহারRule-1: কোনো কিছুর মধ্যে বা ভেতরে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: She dived into water. Rule-2: কোনো কিছুর অভিমুখে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: Speak clearly into the microphone. Rule-3: নির্দিষ্ট সময়ের অবতীর্ণ হওয়া বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: She carried on working late into night. Rule-4: অবস্থার পরিবর্তন বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: Water turns into ice. Step-19: From-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তু যে স্থান থেকে যাত্রা শুরু করে, তা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: The man came from abroad. Rule-2: কোনো ব্যক্তি বা প্রদান করা বা প্রেরণ করা অর্থে from ব্যবহূত হয়। যেমন: This is the letter from my elder brother. Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর উৎপত্তি বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: The quotations are from Shakespeare. Rule-4: কোনো বস্তু যে উপকরণের মাধ্যমে তৈরি বা গঠিত হয়, তা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: Steel is made from iron. Rule-5: কোনো ব্যক্তির অবস্থান বা দৃষ্টিকোণ বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: From a financial point of view the project was a disaster. Rule-6: কোনো কিছুর পরিধি বা পরিসীমা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: The temperature varies from 30 degrees to minus 20. Rule-7: কোনো ব্যক্তি বা বস্তু আলাদা করা হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: She was separated from her family. Rule-8: কোনো কিছু প্রতিরুদ্ধ হওয়া বোঝাতে from ব্যবহূত হয়। (a) We prevented her from going there. Rule-9: কোনো সিদ্ধান্ত গ্রহণের কারণ বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: You can tell a lot about a person from his handwriting? Rule-10: কোনো দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে পার্থক্য বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: Is Portuguese different from Spanish? Step-20: For-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর জন্য বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: There is a letter for you.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল