একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘বাংলাদেশ’ কবিতা থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১. রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন কে?ক. অমিয় চক্রবর্তী খ. জসীমউদ্দীন গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. কাজী নজরুল ইসলাম২. অমিয় চক্রবর্তী কোথায় লেখাপড়া করেন?ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. ক্যামব্রিজ গ. অক্সফোর্ড ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়৩. অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ কোনটি?ক. খসড়া খ. একমুঠো গ. মাটির দেয়াল ঘ. পারাপার৪. ‘বাংলাদেশ’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে?ক. যমুনা-পদ্মা খ. মেঘনা-যমুনা গ. ব্রহ্মপুত্র-ধলেশ্বরী ঘ. বুড়িগঙ্গা-মেঘনা৫. ‘ধারাবাহী’ শব্দের অর্থ কী?ক. বিচ্ছিন্ন খ. অবিচ্ছিন্ন গ. সংযুক্ত ঘ. অসংযুক্ত৬. ‘বাংলাদেশ’ কবিতায় অস্ত্র হাতে কারা নামে?ক. কোটি মানুষ খ. সাস্ত্রী কাপুরুষ গ. হিন্দু-মুসলমান ঘ. ব্যবসায়ী৭. ‘বুনোদল’ কারা?ক. পাকিস্তানি সৈন্য খ. হিংস্র বন্য পশু গ. বর্বর মারাঠা ঘ. বেনিয়া ইংরেজ৮. ‘পালা পার্বণে ঢাকে ঢোলে আউল বাউল নাচে’ চরণের মধ্যে বাংলাদেশের কোন রূপ প্রতিফলিত হয়েছে?ক. অসাম্প্রদায়িক খ. সাংস্কৃতিক গ. প্রাকৃতিক ঘ. আঞ্চলিক# অনুচ্ছেদটি পড় এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।গ্রামের নাম ফেনুয়া। প্রকৃতি এখানে অকৃপণ। এখানে মুসলমান হিন্দু খ্রিষ্টানদের বাস। এরা বিভিন্ন পেশায় নিয়োজিত। তারা যেন একই সূত্রে গাঁথা।৯. অনুচ্ছেদের সঙ্গে বাংলাদেশ কবিতার কোন চরণের মিল আছে?ক. বাণী শোনে প্রাত্যহিক বহু মিশ্র প্রাণের সংসারেখ. মাঠে-ঘাটে-শ্রমজীবী নানা জাতি নানা ধর্মের বসতিগ. কোটি মানুষের সমবায়ী সভ্যতার ভাষাঘ. খেয়ে আর্ত গৃহস্থালি, চতুর্গুণ হিন্দু মুসলমান১০. উল্লিখিত চরণ ও অনুচ্ছেদে বাঙালির যে রূপটি প্রকাশ পেয়েছে তা হলো—।i. সম্প্রীতি ii. অসাম্প্রদায়িকতা iii. শ্রম বৈচিত্র্যনিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii১১. ‘বাংলাদেশ’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে?ক. যমুনা-পদ্মা খ. মেঘনা-যমুনা গ. ব্রহ্মপুত্র-তিতাস ঘ. কর্ণফুলী-বুড়িগঙ্গা১২. ‘স্বর্ণশ্যাম’ কথাটির অর্থ কী?ক. সোনালি শ্যামল খ. রক্তিম আভা গ. রক্তমাখা ঘ. সবুজ-ছায়া১৩. ‘পূর্ণাঙ্গ’ মানে কী?ক. অশুভ দিন খ. শুভ দিন গ. খুশির দিন ঘ. পরাজয়ের দিন১৪. ‘হা-ঘরে’ শব্দটির অর্থ কী?ক. উদ্বাস্তু খ. বাস্তু গ. জ্বলন্তঘর ঘ. দোকানপাট১৫. বাংলাদেশ কবিতাটি কোন ছন্দে লিখিত হয়েছে?ক. মাত্রাবৃত্ত খ. স্বরবৃত্ত গ. অঘারবৃত্ত ঘ. অমিত্রাক্ষর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবাংলাদেশ: নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: ১. ক, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. খ, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. গ।