একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলাসীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘বিলাসী’ গল্প থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়েছিলেন?ক. চব্বিশ খ. ত্রিশ গ. ছত্রিশ ঘ. চল্লিশ২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম কী?ক. বিলাসী খ. মন্দির গ. দেনা-পাওনা ঘ. মহেশ ৩। শরৎচন্দ্রকে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়?ক. ১৯৩৫ খ. ১৯৩৬ গ. ১৯৩৭ ঘ. ১৯৩৮৪। শরৎচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেন?ক. ১৮৭৬ খ. ১৮৭৫ গ. ১৮৭০ ঘ. ১৮৯৯৫। শরৎচন্দ্র কত সালে মৃত্যুবরণ করেন?ক. ১৮৯৯ খ. ১৯৩৮ গ. ১৯৩০ ঘ. ১৯৩৬৬। ‘ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেয়ো।’ —উক্তিটি কার?ক. মৃত্যুঞ্জয়ের খ. বিলাসীর গ. ন্যাড়ার ঘ. খুড়ার ৭। ন্যাড়াকে সাপ ধরার বিদ্যা শেখাতে বিলাসীর আপত্তি ছিল কারণ, কাজটি—। ১. বিলাসীর অপছন্দের ২. শক্ত ও ভীতিকর ৩. প্রতারণামূলকনিচের কোনটি সঠিক?ক. ১ ও ২ খ. ১ ও ৩ গ. ২ ও ৩ ঘ. ১, ২ ও ৩৮। খুড়া গ্রামবাসীদের নিয়ে বিলাসীর ওপর হামলা করেছিল কেন?ক. জাত রক্ষা জরুরি হয়ে পড়েছিলখ. মৃত্যুঞ্জয়ের বাগানের প্রতি তার লোভ ছিলগ. মিত্তির বংশের মর্যাদা রক্ষার জন্য ঘ. সাপুড়ে বিলাসীকে সে ঘৃণা করত # অনুচ্ছেদটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও। পিন্টু চন্দ্র রায় জরুরি কাজে শহরে এসেছেন। সকাল থেকে ঘোরাঘুরি করে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলে হোটেলের মালিক বললেন, ‘আদিবাসীদের জন্য দুই নম্বর বাসন আমার হোটেলে রাখি না।’৯। পিন্টুর সঙ্গে ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?ক. খুড়া খ. ন্যাড়া গ. বিলাসী ঘ. মৃত্যুঞ্জয় ১০। পিন্টুর প্রতি হোটেল-মালিকের মনোভাব ‘বিলাসী’ গল্পের যে প্রসঙ্গের সঙ্গে সংগতিপূর্ণ তা হলো—। ১. অস্পৃশ্যতা ২. অজ্ঞতা ৩. ব্রাহ্মণ্যবাদ নিচের কোনটি সঠিক?ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ১ ও ২# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: বিলাসী: ১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. গ ৯. গ ১০. ক।