একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Prepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ, appropriate prepositions নিয়ে আলোচনা করব।Step-28: Out -এর ব্যবহারRule-4: কোনো কিছুর কারণ বোঝাতে out ব্যবহূত হয়। যেমন: (a) I asked her out of curiosity. (b) She did it out of spite. Rule-5: অচেতন অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) He was out for more than an hour and came round in the hospital. (b) She was knocked out cold. Rule-6: প্রান্তভাগে কিংবা পরিপূর্ণরূপে বোঝাতে out ব্যবহূত হয়। যেমন: (a) Hear me out before you say something. (b) We left them to fight it outRule-7: স্থানের কাছ থেকে দূরে অবস্থান করা অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) The boy dashed out into the road. (b) Don’t lean out of the window.Rule-8: স্থান থেকে কিংবা দেশ থেকে অনেক দূরে অবস্থান করা অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) She is working out in Australia. (b) The ship sank ten miles out of Stockholm. Rule-9: কোনো ব্যক্তি বা বস্তু, স্থান, কর্ম প্রভৃতি থেকে সরে আসা অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) He got thrown out of the restaurant. (b) This detergents good for getting strains outRule-10: কোনো ব্যক্তি বা বস্তুু থেকে অর্জিত হয়েছে এমন বুঝালে out ব্যবহূত হয়। যেমন: (a) He drank his beer out of the bottle. (b) I paid for the damage out of my savings.