কবিতা একটি ফটোগ্রাফ১. ফটোগ্রাফটি সম্পর্কে কে জানতে চেয়েছিল?ক. প্রতিবেশী খ. অতিথি গ. আত্মীয় ঘ. বাড়িওয়ালা২. ঊর্ণাজাল বলতে কবিতায় কী বোঝানো হয়েছে?ক. পুঞ্জীভূত স্মৃতি খ. উড়ন্ত জাল গ. মাকড়শার জাল ঘ. দুঃখকাতরতা৩. ‘একটি ফটোগ্রাফ’ কবিতার প্রথম স্তবকটি—i. বর্ণনাধর্মী ii. সংলাপধর্মী iii. চিত্রধর্মীকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiকবিতাংশটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘এ হেন সভায় বসে রক্ষঃ কুলপতিবাক্যহীন পুত্র শোকে! ঝরঝর ঝরেঅবিরল অশ্রুধারা—তিতিরা বসনেযথা, তরু, তীক্ষ শর সরস শরীরে,বাজিলে কাঁদে নীরবে।’৪. রক্ষঃ কুলপতি ‘একটি ফটোগ্রাফ’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধি?ক. অতিথি খ. মৃতপুত্র গ. পিতা ঘ. বাজখাঁ৫. ‘পুত্র শোকে বাক্যহীন’ এবং ‘ক্ষীয়মাণ শোক’—পুত্রহারা দুই পিতার ভিন্ন অবস্থার কারণ কী?ক. বয়সের পার্থক্য খ. সময়ের ব্যবধান গ. পেশাগত ভিন্নতা ঘ. ভৌগোলিক দূরত্ব৬. ‘ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে’—কবির গ্রামের পুকুর কোথায়?ক. বেলাবো গ্রাম খ. জোরবাড়িয়া গ্রাম গ. পাড়াতলী গ্রামঘ. দিঘলদী গ্রাম। ৭. ‘জিজ্ঞাসু’ শব্দটি ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় কী অর্থে ব্যবহূত হয়েছে? ক. কৌতূহল অর্থে খ. প্রশ্ন অর্থে গ. জানা অর্থে ঘ. অভিমান অর্থে৮. একটি ফটোগ্রাফ কবিতার প্রথম স্তবকটিতে কী প্রকাশ পেয়েছে?ক. তথ্য খ. পিতৃহূদয়ের হাহাকার গ. আবেগ ঘ. আত্মজিজ্ঞাসা৯. ‘দ্রুত রুক্ষ চর করে দিলো’ একটি—ক. উপমা খ. উৎপ্রেক্ষা গ. চিত্রকল্প ঘ. রূপকল্প১০. একটি ফটোগ্রাফ কবিতাটি কোন ছন্দে লেখা?ক. অক্ষরবৃত্ত খ. মুক্তক অক্ষরবৃত্ত গ. স্বরবৃত্ত ঘ. মাত্রাবৃত্ত ১১. একটি ফটোগ্রাফ কবিতায় ছেলের মৃত্যুর কথা বলার সময় পিতার কণ্ঠস্বর কেমন ছিল?ক. কর্কশ খ. শীতল গ. নিস্পৃহ ঘ. আবেগপূর্ণ১২. এই কবিতায় মাত্র ‘তিনটি বছর’ বলতে বোঝানো হয়েছে—ক. অতিক্রান্ত সময় খ. বিস্মৃতির কাল গ. বেদনাময় স্মৃতি ঘ. পুত্রহারানোর সময়১৩. এই কবিতায় দ্বিতীয় স্তবকে প্রকাশিত হয়েছে— ক. পিতৃহূদয়ের হাহাকার খ. অতিথির প্রতি রাগ গ. ছেলের প্রতি জিজ্ঞাসা ঘ. গভীর আকুতি১৪. ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় নিচের কোনটি উপমা হিসেবে ব্যবহূত হয়েছে?ক. পাথরের টুকরোর মতো ডুবে গেছে খ. শোকের নদীটিকে কত দ্রুত রুক্ষ চরে দিলো। গ. ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে ঘ. কী সহজে হয়ে গেল বলা১৫. পুনরায় ফটোগ্রাফের মুখোমুখি হয়ে পিতা কী দেখতে পান?ক. পুত্রের নিরভিমান নিষ্পলক দৃষ্টি খ. পুত্রের সজীব দৃষ্টিগ. পুত্রের প্রশ্নাকুল দৃষ্টি ঘ. পুত্রের নির্বিকার দৃষ্টি১৬. ‘কী সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা’—একটি ফটোগ্রাফ কবিতায় পিতার এ কথার মধ্যে প্রকাশিত হয়—i.পিতৃহূদয়ের আক্ষেপ ii. গভীর শোকানুভূতি iii. নিষ্ঠুর ও কঠিন বাস্তবতা। নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iiiউদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।মনির সাহেবের একমাত্র ছেলে লল্ডনপ্রবাসী। বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই থাকে। মা-বাবার খোঁজ নেন না। এ কারণে তাঁর মধ্যে মনোবেদনার সৃষ্টি হয়। তাঁর পিতৃহূদয় সন্তানের প্রতি অপার ভালোবাসায় ব্যাকুল হয়ে থাকে।১৭. উদ্দীপকের মনির সাহেব ও কবিতায় উল্লিখিত পিতার মধ্যে অমিল কোথায়? ক. পুত্রের বেঁচে থাকা খ. পুত্রের ভালোবাসা গ. পুত্রের খোঁজখবর নেওয়া ঘ. পুত্রকে আশীর্বাদ করা ১৮. উদ্দীপক ও ‘একটি ফটোগ্রাফ’ কবিতার আলোকে শোক হ্রাস পেলেও কোন বিষয়টি মুছে ফেলা যায় না?ক. সম্পদ খ. যোগাযোগ গ. সম্পর্ক ঘ. স্মৃতি।সঠিক উত্তর: ০১. খ ০২. ক ০৩. ক ০৪. গ ০৫ খ ০৬. গ ০৭. ক ০৮. ক ০৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ।