একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা আঠারো বছর বয়স প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আঠারো বছর বয়স’ কবিতা থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১। আঠারো বছর বয়সে কী নেই?ক. মন্ত্রণা খ. কান্না গ. যন্ত্রণা ঘ. পদস্খলন২। ‘আঠারো বছর বয়স’ কবিতায় প্রকাশিত হয়েছে—ক. শুভ ও অশুভের দ্বন্দ্ব খ. সময়ের প্রতিচ্ছবি গ. শোষণ-বঞ্চনার বিদ্রোহ ঘ. তারুণ্যের অমিত সম্ভাবনা৩। নিচের কোন শব্দগুচ্ছ প্রত্যয়ী আঠারো বছর বয়সের ধারক?ক. কল্পনা, পরনির্ভরশীলতা ও উদ্যোগ খ. দুর্বিনীত, বলীয়ান ও সংবেদনশীলতা গ. দীর্ঘশ্বাস, সাহসিকতা ও উজ্জীবন ঘ. পদস্খলন, দুঃসাহসী স্বপ্ন ও প্রাণবান৪। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি। উভয়ের মধ্যে মিলটি তাঁদের—i) কাব্যাদর্শ ii) শ্রেণীচৈতন্যর iii) প্রতিভার ব্যাপ্তিতেকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iiiকবিতার অংশ দুটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাওযাহাদের চলা লেগেউল্কার মত ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে... ... ... ...যারা জীবনের পসরা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারেকরিতেছে ফিরি, ভীম রণভূমে প্রাণ বাজি রেখে হারে,৫। কবিতার অংশ দুটির উল্লিখিত ভাবটি নিচের কোন পঙিক্ততে প্রকাশ পেয়েছে?ক. এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর/এ বয়সে কানে আসে কত যন্ত্রণা খ. এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে/এ বয়সে কাঁপে বেদনায় থরো থরো গ. এ বয়স যেনো ভীরু, কাপুরুষ নয়/পথ চলতে এ বয়স যায় না থেমে ঘ. আঠারো বছর বয়সে আঘাত আসে/অবিশ্রান্ত, একে একে হয় জড়ো৬। কবিতাংশে আঠারো বছর বয়সের কোন ভাব প্রকাশিত হয়েছে?ক. অন্ধকারের হাতছানি খ. ব্যর্থতার কষ্ট গ. সাহসী গতিশীল ঘ. আঘাতে জর্জরিত৭। আঠারো বছর বয়সে ভয় নেই কেন?ক. এ বয়সে তরুণেরা কাঁদতে জানে না খ. এ বয়সে তরুণেরা দুঃসাহসী গ. এ বয়সে তরুণেরা অনুভূতি প্রবণঘ. এ বয়সে তরুণেরা যৌবনে পদার্পণ করে৮। ‘আঠারো বছর বয়স’ কোন ধরনের কবিতা?ক. বিপ্লবধর্মী খ. জাগরণধর্মী গ. বাস্তবধর্মী ঘ. জীবনধর্মী৯। কবি সুকান্ত ভট্টাচার্য আলোড়িত হন—i) মহাযুদ্ধের ধ্বংস ও তাণ্ডবলীলায় ii) দুর্ভিক্ষের করাল গ্রাসে মৃত্যুতে iii) মানবতার দুর্ভোগ ও হাহাকারেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ১। খ ২। ঘ ৩। খ ৪। খ ৫। গ ৬। গ ৭। খ। ৮। ক ৯। ঘ