Linking Wordsপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ ইংরেজি ২য় পত্রের পার্ট-A-এর ৪ নম্বর প্রশ্ন অর্থাৎ, linking words নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট পাঁচটি শূন্যস্থান-সংবলিত একটি passage দেওয়া থাকবে এবং নম্বর থাকবে পাঁচ। উত্তর লেখার সময় passageটি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। প্রশ্ন আলোচনার আগে linking words-এর নিয়মগুলো আলোচনা করব।What is linkers : Link অর্থ যুক্ত করা। Linker অর্থ যুক্তকারী। যেসব word বা phrase word-এর সঙ্গে word, phrase-এর সঙ্গে phrase এবং sentence-এর সঙ্গে sentence-এর সংযোগ ঘটিয়ে থাকে, তাকে linkers বলে। যেমন:i. I know the girl who has come here.ii. It is a month since I came here.Rule-6 Relative pronouns. : Who, which, that, what, whom, whose এই Pronoun-গুলো Sub-ordinating Conjunction হিসেবে দুটি পৃথক বাক্যকে একটি বাক্যে পরিণত করে। যেমন: a. The man who came here yesterday is my brother.b. This is the book which is now out of print.c. I do not know what they want.d. Mr. Kalam is a businessman who works mainly with the foreigners.e. This is the boy whose pen has been lost.Rule-7 Participles. : কোনো Incomplete expression বা Predication-কে Complete করতে Infinitive-এর বিকল্প হিসেবে Participle-কে ব্যবহার করা যায়। যেমন:a. To be Infinitive. and expert singer, he tries to sing well.b. Being Participle. an expert singer, he tries to sing well.c. Being Present Participle. a man of letters, Mr. Kalam is working for the removal of illiteracy.d. Brought Past Participle. up in America, Shila likes to stick to American culture.e. Having completed Perfect Participle. the work, we got our payment.Rule-8 : Including, Consisting of, Comprising অন্তর্ভুক্ত করে.: অন্তর্ভুক্ত রয়েছে, এমন বিষয় বা বস্তুর আগে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন:a. Both the schools comprising engineers and geologists do not rule out the possibility of a major earthquake.b. He published all his writing including his autobiography.c. The newly formed committee has been declared comprising the experts in archeology.d. The family consisting of five members live in this house.e. The team consisting of 11 members won the game.# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল