একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যে খেলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। ১. প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?ক) ১৮৬০ খ) ১৮৬৮ গ) ১৮৬৯ ঘ) ১৮৭০ সালে২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?ক) ভানু সিংহ খ) চোখের বালি গ) নীল লোহিত ঘ) বীরবল৩. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কী ছিল?ক) দৈনিক বাংলা খ) সবুজপত্র গ) সমাচার দর্পণ ঘ) বঙ্গদর্শন৪. সবুজপত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?ক) ১৯২০ খ) ১৯১৫ গ) ১৯১৪ ঘ) ১৯১৩৫. বাল্মীকির পূর্ব নাম কী ছিল? ক) কালিকর খ) বত্নাবার গ) মনিরত্ন ঘ) নূরানী৬. পরার্থ শব্দের অর্থ কোনটি?ক) পরোপকার খ) পারিতোষিক গ) মনোজগৎ ঘ) মনোরঞ্জন৭. লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কোনটি?ক) সমাজের মনোরঞ্জন করা খ) অন্যের মনের অভাব পূর্ণ করা গ) মানুষের মনকে জাগানো ঘ) মানুষের মনকে জাগানো৮. সাহিত্য ‘স্বধর্মচ্যুত’ হয় তখন, যখন সাহিত্যচর্চা হয়—।ক) ফললাভের আকাঙ্ক্ষা শূন্য খ) জনসাধারণের সন্তুষ্টির জন্য গ) জনসাধারণের মঙ্গলের জন্য ঘ) শিল্পীচিত্তের সম্পূর্ণতার লক্ষ্যে# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।প্রচার শেষে জ্ঞানের কথার উদ্দেশ্য সফল। কিন্তু হূদয়ভাবের কথা প্রচারে শেষ হয় না। তা কালজয়ী।৯. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে অনুচ্ছেদটির জ্ঞানের কথার সমার্থক ভাব হলো—i) খবর প্রদান ii) পাঠকের মনতুষ্টি iii) মুখস্থবিদ্যাকোনটি সঠিক? ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii১০. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি অনুসারে নিচের কোনটি অনুচ্ছেদের মূলভাবের সঙ্গে অধিক সংগতিপূর্ণ?ক) মনের শূন্যতা পূর্ণ করাই সাহিত্যের লক্ষ্য খ) কল্যাণ সাধন করা সাহিত্যের প্রধান উদ্দেশ্য গ) প্রশংসা অর্জনের জন্য সাহিত্যের সৃষ্টি ঘ) মনের সঙ্গে সম্পর্ক রচনা সাহিত্যের বৈশিষ্ট্য১১. প্রমথ চৌধুরীর গদ্যশৈলীর নিদর্শন রয়েছে কোন গ্রন্থে?ক) সনেট পঞ্চাসৎ খ) তেল-নুন-লাকড়ি গ) গল্পগুচ্ছ ঘ) ছায়াহরিণ১২. রোদ্যাঁ কে? ক) ভাস্কর খ) বিজ্ঞানী গ) পর্যটক ঘ) নাবিক১৩. কোন রাজ্যে মহাপুরুষদের যা খুশি তাই করার অধিকার আছে?ক) বিজ্ঞান রাজ্যে খ) কলা রাজ্যে গ) অরাজক রাজ্যে ঘ) অর্থ রাজ্যে১৪. সামাজিক জীব কারা?ক) কবিরা খ) হাততালি প্রত্যাশী লেখকেরা গ) ঔপন্যাসিকেরা ঘ) সাহিত্যিকেরা১৫. কার সৃষ্টিও বিশ্ব সৃষ্টির অনুরূপ?ক) লেখকের খ) মানুষের গ) কবির ঘ) শিল্পীর১৬. জীবাত্মা কিসের অঙ্গ? ক) মানবাত্মার খ) পরমাত্মার গ) স্ব-আত্মার ঘ) পরম সত্তার১৭. কবির মতিগতি কার মতিগতির সম্পূর্ণ বিপরীত?ক) দানের খ) লেখকের গ) পাঠকের ঘ) শিক্ষকের১৮. বাল্মীকি কার জন্য রামায়ণ রচনা করেছিলেন?ক) মুনি-ঋষিদের জন্য খ) জনগণের জন্য গ) লেখকদের জন্য ঘ) কবিদের জন্য১৯. ‘রসাতলে গমন’ বাগধারাটির অর্থ কী?ক) নষ্ট হওয়া খ) পচে যাওয়া গ) উচ্ছন্নে যাওয়া ঘ) অধঃপাতে যাওয়া২০. ‘Lyric’ এর মানে কী? ক) ব্যঙ্গ কবিতা খ) বিমূর্ত কবিতা গ) মূর্ত কবিতা ঘ) গীতিকবিতা২১. ‘পরমাত্মা’ মানে কী?ক) পরের আত্মা খ) নিজের আত্মা গ) ঈশ্বর ঘ) পরম সত্তা২২. ‘সস্তা’ শব্দটির অর্থ কী?ক) খেলো করা খ) বিক্রি করা গ) খেলা করা ঘ) সচরাচর পাওয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: সাহিত্যে খেলা: ১. খ, ২. ঘ, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭, গ, ৮. ক, ৯. ক, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. গ, ১৬. খ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ঘ, ২১. গ, ২২. ক।