ঢাকা স্টেট কলেজ, ঢাকাPrepositionsপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। এ প্রশ্নে মোট পাঁচটি শূন্যস্থান-সংবলিত একটি Passage (with clue/without clue) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ৫। উত্তর লেখার সময় passage-টি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। পূর্ণাঙ্গ passage আলোচনার আগে Preposition-এর গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো জেনে নিই।Step-2: At-এর ব্যবহারRule-1: কোনো ছোট স্থান বোঝাতে ব্যক্তি/বস্তুর অবস্থান প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন: He lives at Mohammadpur in Dhaka.Rule-2: কোনো ব্যক্তি যে স্থানে কর্ম-সম্পাদন করে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন: Rana is at the bank now.Rule-3: কোনো কিছু যে সময়ে ঘটে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। He left the college at 2 p.m. with others.Rule-4: বয়স বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:He left school at the age of 16.Rule-5: বয়স, দিক বা কোনো ব্যক্তি/বস্তুর দিকে বোঝাতে at ব্যবহূত হয়। She pointed a gun at the bird.Rule-6: দূরত্ব বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:It held at arms length.Rule-7: কোনো ব্যক্তি/বস্তু যে অবস্থানে আছে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন: The country is now at war.Rule-8: হার, গতি ইত্যাদি বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:He was driving at 60 miles per hour.Rule-9: কোনো ব্যক্তি কোনো কাজ কীভাবে সম্পাদন করে, তা বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:She was helpless at managing people.Rule-10: কোনো কিছুর কারণ বোঝাতে Adjective-এর সঙ্গে at ব্যবহূত হয়। যেমন: She was delighted at the situation.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল