একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা অধ্যায়-১  উদ্ভিদের বিভিন্নতাশিক্ষার্থীরা, আজ রয়েছে তোমাদের জন্য জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।নিচের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন: ক. গিমা কাপ কী?প্রশ্ন: খ. অ্যানুলাস কীভাবে স্পোর নির্গমনে সাহায্য করে?প্রশ্ন: গ. Q-এর দৈহিক গঠন বর্ণনা করো।প্রশ্ন: ঘ. P ও Q-এর মধ্যে কোনটি উন্নত? তুলনামূলক আলোচনা করে মতামত দাও।উত্তর: ক. Marchantia থ্যালাসের পৃষ্ঠতলে মধ্যশিরা বরাবর পেয়ালা আকৃতির যে অঙ্গ সৃষ্টি হয়, তাকে গিমা কাপ বলে।উত্তর: খ. অ্যানুলাস আংটির মতো এক প্রকার টিস্যু। এটি ক্যাপসিউলের মুখ এবং অপারকুলামের মধ্যে সংযোগ স্থাপন করে। ক্যাপসিউল যখন পরিণত হয়, তখন অ্যানুলাস ভেঙে যায়। ফলে পেরিস্টোম খুলে যায়। পেরিস্টোমের দাঁতগুলো যুক্ত হওয়ায় এটি স্পোর নির্গমন নিয়ন্ত্রণ করে।উত্তর: গ. Q উদ্ভিদটি Pteris। এর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। কাণ্ড রাইজোম-জাতীয় এবং আবাসভূমির কয়েক সেন্টিমিটার গভীরে জন্মায়। এটি দেখতে লম্বা এবং এর বৃদ্ধি অনির্দিষ্ট। রাইজোমের নিম্নতল থেকে সূক্ষ্ম স্বল্প শাখাযুক্ত অস্থানিক মূল গুচ্ছাকারে বের হয়। পাতা চিরসবুজ এবং পক্ষল যৌগিক। ফার্নের পাতাকে ফ্রন্ড বলে। কচি অবস্থায় পাতা কুণ্ডলিত থাকে। একে সারসিনেট ভার্নেশন বলে। কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলে। পত্র যৌগিক এবং প্রতিটি পত্রকখণ্ডকে পিনা বলে। প্রতিটি পিনা অবৃন্তক, সরু লম্বাটে এবং কিনারা মসৃণ। পত্রের র্যাকিসের নিম্নপ্রান্ত এবং রাইজোম এক প্রকার অসংখ্য বাদামি রঙের শল্কপত্র দিয়ে আবৃত থাকে। এ শল্কপত্রকে র্যামেন্টাস বলে।উত্তর: ঘ. P উদ্ভিদটি Semibarbula এবং Q উদ্ভিদটি Pteris।P উদ্ভিদ (Semibarbula) এবং Q উদ্ভিদের (Pteris) বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ করা যায়:১. P-এর প্রধান দেহ গ্যামেটোফাইট এবং Q-এর প্রধান দেহ স্পোরোফাইট।২. P-এর মূলতন্ত্র নেই, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। কিন্তু Q-এর মূলতন্ত্র আছে।৩. P উদ্ভিদের পরিবহনতন্ত্র না থাকলেও Q উদ্ভিদের পরিবহনতন্ত্র আছে।৪. P-এর কাণ্ড বায়বীয়, সরু ও নমনীয়। কিন্তু Q-এর কাণ্ড ভূনিম্নস্থ ও রাইজোম-জাতীয়।৫. P-এর মুকুল পত্রবিন্যাস কুণ্ডলিত না হলেও Q-এর কাণ্ড মুকুল পত্রবিন্যাস কুণ্ডলিত।৬. P উদ্ভিদের র্যামেন্টা থাকে না এবং পাতা সোরাস বহন করে না। Q উদ্ভিদে র্যামেন্টা থাকে এবং পাতার নিম্নপৃষ্ঠে সোরাস উত্পন্ন হয়।৭. P-এর স্পোরোফাইট পদ, সিটা ও ক্যাপসিউলে বিভক্ত। পক্ষান্তরে Q-এর স্পোরোফাইট মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।৮. P উদ্ভিদের গ্যামেটোফাইট রাইজয়েড, কাণ্ড ও পাতায় বিভক্ত। কিন্তু Q উদ্ভিদের গ্যামেটোফাইট পর্যায়কে প্রোথ্যালাস বলে।সুতরাং, উপরের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে বলা যায় যে P উদ্ভিদের (Semibarbula) চেয়ে Q উদ্ভিদ (Pteris) উন্নত।