একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টেট কলেজ, ঢাকাPrepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। এ প্রশ্নে মোট পাঁচটি শূন্যস্থান-সংবলিত একটি Passage (with clue/without clue) দেওয়া থাকবে এবং নম্বর থাকবে ৫। উত্তর লেখার সময় passage-টি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। পূর্ণাঙ্গ passage আলোচনার আগে Preposition-এর গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো জেনে নিই।Step-4: Above-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি/বস্তুর তুলনায় উচ্চতর স্থান/অবস্থান নির্দেশ করতে above ব্যবহূত হয়। যেমন: The water came above our knees.Rule-2: সংখ্যায় বেশি কোনো ব্যক্তি/বস্তুর স্তর বা বয়সের তুলনা নির্দেশ করতে above ব্যবহূত হয়। যেমন:We can not accept children above the age of 10.Rule-3: নিশ্চিতভাবে কোনো কিছু সম্পাদন করতে above ব্যবহূত হয়। He is above suspicion.Step-5: Against-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি/বস্তুর বিরোধিতা করতে against ব্যবহূত হয়। We were swimming against the current.Rule-2: কোনো ব্যক্তি/বস্তুর অনুকূলে না থাকা অর্থে against ব্যবহূত হয়। The evidence is against him.Rule-3: কোনো ব্যক্তি/বস্তুকে স্পর্শ করে, এমন অর্থে against ব্যবহূত হয়। Put the Piano against the wall.Rule-4: কোনো কিছুর ঘটমান অবস্থা নির্দেশ করতে against ব্যবহূত হয়। They took precautions against fire.Rule-5: দুটি বিষয় তুলনা করতে against ব্যবহূত হয়। You must weigh the benefit against the cost.Step-6: Before-এর ব্যবহারRule-1: একটি কাজের আগে আরেকটি কাজ হয়েছে বোঝাতে before ব্যবহূত হয়। The doctor had died before the patient came.Rule-2: আগে বা পূর্বে বোঝাতে before ব্যবহূত হয়। Leave your keys at the reception before departure.Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর সম্মুখে বোঝাতে before ব্যবহূত হয়। She appeared before the judge.Rule-4: কোনোক্রমে কিংবা বিন্যস্তভাবে কোনো ব্যক্তি বা বস্তু অগ্রসর হওয়া বোঝাতে before ব্যবহূত হয়। যেমন:Your name is before my name in the list.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল