সহকারী অধ্যাপক ঢাকা স্টেট কলেজ, ঢাকাPrepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। Step-7: After-এর ব্যবহারRule-1: কোনো কার্য-সম্পাদনের পর বোঝাতে after ব্যবহূত হয়। যেমন: We shall leave after lunch.Rule-2: কোনো কিছু অনেকবার বা বিরামহীনভাবে ঘটে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন: The warmth is increasing day after day.Rule-3: প্রস্থান করেছে, এমন কারও পশ্চাতে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন: Shut the door after you.Rule-4: গুরুত্বের দিক থেকে কিংবা ক্রয়ের দিক থেকে কোনো ব্যক্তি বা বস্তু অনুগামী হওয়া অর্থে after ব্যবহূত হয়। যেমন:He is the talent after Einstein.Rule-5: ফলস্বরূপ কিংবা যা ঘটেছে তার কারণস্বরূপ বোঝাতে after ব্যবহূত হয়। যেমন: I shall never forget him after what he said.Rule-6: কোনো ব্যক্তি বা বস্তুর নাগাল পেতে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন: The police are hankering after the thief.Rule-7: কোনো ব্যক্তি বা বস্তুর নামানুসারে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন: We named the baby ‘Talha’ after his grandfather.Step-8: Along-এর ব্যবহারRule-1: বরাবর বোঝাতে along ব্যবহূত হয়। যেমন: They were walking slowly along the road.Rule-2: দীর্ঘ কোনো কিছুর সারি বোঝাতে along ব্যবহূত হয়। যেমন: Houses were built along both sides of the river.Step-9: Among-এর ব্যবহারRule-1: অনেকের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া অর্থে among ব্যবহূত হয়। যেমন: The chief guest distributed the prizes among the winners.Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে পরিবেষ্টিত হওয়া বা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে among ব্যবহূত হয়। যেমন: There was a house among the trees.Rule-3: অন্তর্ভুক্ত হওয়া কিংবা অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে ঘটা বোঝাতে among ব্যবহূত হয়। যেমন:A British woman was among them.Step-10: Between-এর ব্যবহারRule-1: দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে between ব্যবহূত হয়। যেমন: Divide the mangoes between Rana and Rupa.Rule-2: দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে between ব্যবহূত হয়। যেমন: I sat down between Rahim and Karim. Rule-3: দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে between ব্যবহূত হয়। যেমন:Don’t eat between meals. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল