একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক ঢাকা স্টেট কলেজ, ঢাকাPrepositionsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ Appropriate Prepositions নিয়ে আলোচনা করব। Step-10: Between-এর ব্যবহারRule-4: দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে between ব্যবহূত হয়। যেমন: (a) There is a link between unemployment and crime.Step-11: Around-এর ব্যবহারRule-1: আনুমানিক বা প্রায় বোঝাতে around ব্যবহূত হয়। যেমন: He arrived around five o’clock.Rule-2: আনুমানিক প্রত্যেক দিক বোঝাতে কিংবা ব্যক্তি/বস্তুকে পরিবেষ্টিত করা বোঝাতে around ব্যবহূত হয়। যেমন:I heard laughter all around.Rule-3: অনেক স্থানে বা স্থানের অভিমুখে বোঝাতে around ব্যবহূত হয়। যেমন:There were papers lying around all over the floor.Rule-4: কোনো স্থানে উপস্থিত থাকা বা সহজলভ্য হওয়া বোঝাতে around ব্যবহূত হয়। যেমন: There was more money around in those days.Step-12: Behind-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর পশ্চাতে বোঝাতে behind ব্যবহূত হয়। যেমন: Who is the girl standing behind Rahim? Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় স্বল্প অগ্রগতি লাভ করা বোঝাতে behind ব্যবহূত হয়। যেমন: He is behind the rest of the class in reading. Rule-3: কোনো কিছুর সূচনা কিংবা বিকাশের জন্য তাৎপর্যপূর্ণ বোঝাতে behind ব্যবহূত হয়। যেমন: What is behind that happy smile? Step-13: Beyond-এর ব্যবহারRule-1: বেশি কিছু বোঝাতে beyond ব্যবহূত হয়। যেমন: She has got nothing beyond her state pension. Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর নাগালের বাইরে কিংবা সামর্থ্যের মধ্যে বোঝাতে beyond ব্যবহূত হয়। যেমন: The situation is beyond our control. Step-14: Below-এর ব্যবহারRule-1: কোনো কিছু বা বস্তুর তুলনায় নিচু স্তরে বা অবস্থানে থাকা অর্থে below ব্যবহূত হয়। যেমন: Please do not write below this line. Rule-2: কোনো ব্যক্তি বা বস্তু থেকে নিম্নমানের বা কম পরিমাণের বোঝাতে below ব্যবহূত হয়। যেমন: The temperature remained below freezing all day. Step-15: By-এর ব্যবহারRule-1: কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে By ব্যবহূত হয়। যেমন: Come and sit by me. Rule-2: Passive verb-এর শেষে সাধারণত by ব্যবহূত হয়। যেমন: (a) The work has been done by her. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল