Linking Wordsপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি দ্বিতীয় পত্রের চার নম্বর প্রশ্ন অর্থাৎ Linking Words নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে মোট পাঁচটি শূন্যস্থান সংবলিত একটি Passage দেওয়া থাকবে এবং নম্বর থাকবে পাঁচ। উত্তর লেখার সময় passageটি তোলার কোনো প্রয়োজন নেই। শুধু উত্তর লিখলেই চলবে। পূর্ণাঙ্গ প্রশ্ন আলোচনার আগে Linking Words-এর প্রয়োগ জেনে নেব।Rule 11: In other words/in the other way (অন্য কথায়/অন্যভাবে বলতে গেলে): কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে হলে এই Linkers ব্যবহূত হয়। যেমন: His crazy activities were crossing all limits. In other words, he was almost mad.Rule 12: Moreover/besides/in addition/in a addition to that/further more/in addition to/again (তা ছাড়া/অধিকন্তু/ আবার): আগের বক্তব্যের সঙ্গে আরও বক্তব্য সংযুক্ত করতে এই Linkers ব্যবহূত হয়। যেমন: Our country is a beautiful country. Moreover, she is full of natural recourses. Besides a colour television, the bridegroom demanded a motorcycle. Rule 13: At the same time/after that/subsequently/ then/coincidentally (একই সময়ে/যুগপৎভাবে): একই সময়ে সংঘটিত দুটি বিষয়ের মধ্যে এই Linkers ব্যবহূত হয়। যেমন: Rahim was reading a book. At the same time, Karim was writing a letter to his mother.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল